বালিয়াকান্দিতে ঘাস কাটার মেশিন চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

মোঃ আজমল হোসেন, বালিয়াকান্দি প্রতিনিধি, রাজবাড়ীঃ
২১ আগস্ট, ২০২৬ ৩:০৩ পিএম
শেয়ার করুন:
বালিয়াকান্দিতে ঘাস কাটার মেশিন চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ঘাস কাটার বৈদ্যুতিক মেশিন চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বারেক শেখ (৬২) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে উপজেলার নবাবপুর ইউনিয়নের বনগ্রাম এলাকায় নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত বারেক শেখ ওই গ্রামের মৃত আব্দুল আজিজ শেখ ও মৃত খদেজান বেগমের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বারেক শেখ নিজ বাড়িতে বৈদ্যুতিক মেশিন দিয়ে ঘাস কাটছিলেন। ঘাস কাটার একপর্যায়ে বিদ্যুৎ চলে গেলে তিনি মেশিনটি বন্ধ রাখেন। কিছুক্ষণ পর বিদ্যুৎ ফিরে এলে তিনি পুনরায় মেশিনের সুইচ চালু করার চেষ্টা করেন। এ সময় একটি বৈদ্যুতিক তার ঘরের টিনের বেড়ার সংস্পর্শে এলে পুরো বেড়া বিদ্যুতায়িত হয়ে পড়ে। অসাবধানতাবশত বারেক শেখ ওই টিনের বেড়া স্পর্শ করলে মারাত্মকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।

পরে পরিবারের সদস্যরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে বালিয়াকান্দি থানার উপ-পরিদর্শক (এসআই) আকবর মিয়া ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। 

এদিকে, বারেক শেখের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্থানীয় এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।