এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
চট্টগ্রামের ফটিকছড়িতে দৈনিক ৫০০ টাকা মজুরিসহ চার দফা দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন চা-শ্রমিকেরা। ১০ আগস্ট (সোমবার) সকালে উপজেলার সিটি গ্রুপের মালিকানাধীন কর্ণফুলী চা-বাগানের পঞ্চায়েত কমিটি ও সাধারণ শ্রমিকদের যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচি চলাকালে শ্রমিকেরা কাজের স্থবিরতা এনে হাতে নানা দাবি সংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে বাগান এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল শেষে এক মানববন্ধনে মিলিত হন তারা। এতে বাগানের সার্বিক কার্যক্রম প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকে।
চা-শ্রমিকদের মূল ৪ দফা দাবি:
কর্ণফুলী চা-বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি বিপ্লব কুমার দের সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন চা-শ্রমিক চট্টগ্রাম ভ্যালির সভাপতি নিরঞ্জন নাথ মন্টু।
মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান বাজারদরের ঊর্ধ্বগতির কারণে ১৮৭ টাকা দৈনিক মজুরি দিয়ে একটি পরিবারের নূন্যতম জীবিকা নির্বাহ করা একেবারেই অসম্ভব। এই আয় দিয়ে সন্তানদের পড়াশোনার খরচ চালানো তো দূরের কথা, দৈনিক পরিবারের খাবার জোগাড় করতেই শ্রমিকদের হিমশিম খেতে হচ্ছে। তাই বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে মজুরি ৫০০ টাকা করা এখন সময়ের সবচেয়ে বড় দাবি।
চা-শ্রমিক নেতা নিরঞ্জন নাথ মন্টু বলেন, “চা-শ্রমিকেরা প্রায় দুই শতাব্দী ধরে বাগানে কাজ করলেও মৌলিক নাগরিক সুবিধা ও নিজ ভূমির অধিকার থেকে বঞ্চিত। পাশাপাশি দীর্ঘদিন ধরে চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না। সরকারের শ্রম অধিদপ্তরের হস্তক্ষেপমুক্ত রেখে সংগঠনের গঠনতন্ত্র সংশোধনের মাধ্যমে অবিলম্বে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিতে হবে।” তিনি সতর্ক করে বলেন, তাদের ন্যায্য দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা না হলে আগামীতে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
কর্মসূচিতে নিজের দুর্দশার কথা তুলে ধরে সাধারণ শ্রমিক নিরু বালা বলেন, “নিত্যপ্রয়োজনীয় পণ্যের আকাশচুম্বী দামের কারণে বর্তমান মজুরিতে সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছে। আমরা মানবেতর জীবনযাপন করছি।”
মানববন্ধনে আরও বক্তব্য দেন পঞ্চায়েত কমিটির সহসভাপতি শুক তারা, সম্পর নায়ক, জাবেদ হোসেন, সবুজ কান্তি দে, শিপন দত্ত, মিলন রায় ও মনিশা রায়সহ স্থানীয় শ্রমিক নেতারা।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
জাতীয় | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ভারত | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
অন্য খেলা | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।