এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বন্দরনগরী চট্টগ্রামের জিইসি মোড় এলাকায় হঠাৎ করে ঝটিকা মিছিল বের করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। আজ সোমবার (১ জুন) সকালে ওমরগণি এমইএস কলেজ শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা এই মিছিল করেন, যার একাধিক ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
প্রত্যক্ষদর্শী ও ছড়িয়ে পড়া ভিডিও থেকে জানা যায়, নগরের ২ নম্বর গেট এলাকা থেকে শুরু হয়ে নাসিরাবাদ সরকারি উচ্চবিদ্যালয়ের বিপরীত পাশ দিয়ে মিছিলটি জিইসি মোড়ের দিকে এগিয়ে যায়। এই মিছিলে শতাধিক নেতা-কর্মীর উপস্থিতি লক্ষ করা যায়। এ সময় তাঁদের হাতে ‘এমইএস কলেজ ছাত্রলীগ’ লেখা ব্যানার ছিল এবং তাঁরা ‘জয় বাংলা’ ও ‘শেখ হাসিনা আসবে’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও কাউকে আটক করতে পারেনি। এ বিষয়ে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম বলেন, ‘আমরা খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে যাই, তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলো নিবিড়ভাবে পর্যালোচনা করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুতই গ্রেপ্তারের আওতায় আনা হবে।’
এদিকে, একই দিন সকাল ৮টার দিকে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পিএবি সড়কের চাতরী চৌমুহনী এলাকাতেও নিষিদ্ধ এই সংগঠনের নেতা-কর্মীরা আরেকটি ঝটিকা মিছিল করেছেন। দেড় মিনিটের একটি ভিডিওর মাধ্যমে এই ঘটনার খবরও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। পুলিশ এই ঘটনাটিও খতিয়ে দেখছে।
এপ্রিল ২২, ২০২৫
মে ১৯, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
কুমিল্লা | ৩০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩০ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।