এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ক্ষমতাসীন দল বিএনপির সঙ্গে কোনো ধরনের ‘নেগোসিয়েশন’ বা গোপন সমঝোতার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও কল্পনাপ্রসূত বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী ডা. তাসনিম জারা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে পরাজিত হয়েছিলেন তিনি। সম্প্রতি বিভিন্ন মাধ্যমে গুঞ্জন ছড়ায় যে, ক্ষমতাসীন দল বিএনপির সঙ্গে তার গোপন আঁতাত হয়েছিল এবং দলটির কাছ থেকে তিনি নির্বাচনের সময় ‘গ্রিন সিগন্যাল’ পেয়েছিলেন।
সোমবার (১ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব অভিযোগের কড়া জবাব দিয়েছেন ডা. জারা।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, "একটি মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে যে, 'তাসনিম জারার সঙ্গে বিএনপির নেগোসিয়েশন হয়ে গিয়েছিল।' আরও দাবি করা হচ্ছে, 'জারা চ্যানেল করে বিএনপির সঙ্গে যোগাযোগ করেছে এবং বিএনপি তাকে গ্রিন সিগন্যাল দেয়।'"
এসব দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন উল্লেখ করে তিনি বলেন, "আমি বিএনপি বা অন্য কোনো দলের সঙ্গে কখনো এমন কোনো আলোচনা করিনি। যারা এই মিথ্যা ছড়াচ্ছেন, তাদের কাছে প্রশ্ন করুন— কবে, কোথায়, কার সঙ্গে এই নেগোসিয়েশন হলো? তারা কোনো নাম, তারিখ বা প্রমাণ দিতে পারবেন না।"
এ ধরনের অপপ্রচারের উদ্দেশ্য সম্পর্কে ক্ষোভ প্রকাশ করে তাসনিম জারা আরও লেখেন, "এই মিথ্যা ছড়ানোর মূল উদ্দেশ্য হচ্ছে, নিজেদের সুবিধামতো একটি ন্যারেটিভ বা বয়ান দাঁড় করানো।"
পরিশেষে তিনি প্রশ্ন রাখেন, "মিথ্যার রাজনীতি আর কত?"
আগস্ট ১০, ২০২৬
জুলাই ২২, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
রাজধানী | ১৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৫ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ১৫ অক্টোবর, ২০২৬
ক্যাম্পাস | ১৫ অক্টোবর, ২০২৬
মাগুরা | ১৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।