এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জুলাইয়ের গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করেই আজকের সরকার ও বিরোধী দল টিকে আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “জুলাই আছে বলেই আজ আমরা আছি। জুলাই আছে বলেই সরকার ও বিরোধী দল অস্তিত্ব লাভ করেছে। প্রকৃত অর্থে আমরা সবাই ‘জুলাই প্রোডাক্ট’।”
সোমবার (১৩ এপ্রিল) সকালে রাজধানীর আইডিইবি ভবনের মুক্তিযোদ্ধা হলে ‘গণভোটের রায় বাস্তবায়ন’ শীর্ষক এক জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ১১ দলীয় ঐক্যের উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয়।
ডা. শফিকুর রহমান তার বক্তব্যে জুলাই বিপ্লবের গুরুত্ব তুলে ধরে বলেন, “জুলাইয়ের আকাঙ্ক্ষা ও জনদাবিকে উপেক্ষা করে এই সরকার পার পাবে না। জুলাইয়ের বিপ্লবীরা যে স্বপ্ন নিয়ে রক্ত দিয়েছেন, গণভোটের রায়ের মাধ্যমে সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে। প্রয়োজন হলে দেশের মানুষের অধিকার রক্ষায় আমরা আবারও জীবন দিতে প্রস্তুত।”
সংসদীয় রাজনীতি ও জনঅধিকার প্রসঙ্গে জামায়াত আমির বলেন, “যতদিন জাতির অধিকার আদায়ের লড়াই চলবে, ততদিনই আমরা সংসদে থাকব। জনগণের স্বার্থের বাইরে এক সেকেন্ডের জন্যও আমরা সংসদ আঁকড়ে পড়ে থাকতে চাই না। আমরা শহীদদের রক্তের সাথে বেইমানি করতে পারি না।”
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি সতর্ক করে বলেন, “ফ্যাসিবাদের কালো ছায়া আবারও সংসদের ওপর পড়তে শুরু করেছে। তবে আমাদের এই আন্দোলন কোনো গদি বা ক্ষমতার ভাগ-বাটোয়ারার জন্য নয়। এই আন্দোলন ৭০ ভাগ মানুষের গণরায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদদের রক্তের ঋণ শোধ করার আন্দোলন।”
দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, “আমরা আমাদের সন্তানদের পরনির্ভরশীল বা কারো গোলাম বানাতে চাই না। বাংলাদেশে কোনো পারিবারিক রাজতন্ত্র বা ফ্যাসিজম বরদাস্ত করা হবে না। দেশবাসীকে এই লড়াইয়ে আমাদের পাশে থাকার উদাত্ত আহ্বান জানাচ্ছি।”
সেমিনারে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দসহ বিরোধীদলীয় চিফ হুইপ এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা জুলাই আন্দোলনের চেতনাকে সমুন্নত রেখে একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৩ জুলাই, ২০২৬
রাঙ্গামাটি | ১৩ জুলাই, ২০২৬
ফরিদপুর | ১৩ জুলাই, ২০২৬
বান্দরবান | ১৩ জুলাই, ২০২৬
কুষ্টিয়া | ১৩ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।