চাঁদাবাজি দ্রুতই বিএনপিকে খাবে: ফয়েজ তৈয়্যব

অনলাইন ডেস্কঃ
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ৪:০৬ পিএম
শেয়ার করুন:
চাঁদাবাজি দ্রুতই বিএনপিকে খাবে: ফয়েজ তৈয়্যব

আওয়ামী লীগের ফেলে যাওয়া চাঁদাবাজি, দখলবাজি, নিয়োগ বাণিজ্য, বালু ও মাদক নেটওয়ার্ক বিএনপির লোকজন নিজেদের নিয়ন্ত্রণে (টেকওভার) নিয়েছে বলে গুরুতর অভিযোগ তুলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি সতর্ক করে বলেছেন, সারা দেশে বিএনপির নেতাকর্মীদের চাঁদাবাজি ও দখলবাজির কারণে একটি ‘মহাবিপর্যয়’ তৈরি হচ্ছে এবং এই চাঁদাবাজি দ্রুতই বিএনপিকে গ্রাস করবে।

রোববার (২৭ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে ক্ষোভ প্রকাশ করে ফয়েজ আহমদ তৈয়্যব লেখেন, ‘টেক ব্যাক বাংলাদেশ’-এর নামে বিএনপির লোকেরা আওয়ামী লীগের চাঁদাবাজি, দখলবাজি, নিয়োগবাজি, বালুর ব্যবসা, আদম ব্যবসা, টেন্ডারবাজিসহ মাদক নেটওয়ার্কও ‘টেকওভার’ করেছে।

পোস্টে তিনি কঠোর ভাষায় লেখেন—‘শেইম! আপনি ঘুম থেকে উঠুন, ভোর হয়েছে মেলা আগেই!’ তিনি আরও উল্লেখ করেন, দলের শীর্ষ নেতৃত্বের কাছের ও দূরের লোকেরা সারা দেশে চাঁদাবাজি, দখলবাজি ও নিয়োগ বাণিজ্য করে মহাবিপর্যয় ডেকে আনছে। এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে নেতাদের ব্যক্তিগত সাধারণ চলাফেরা বা ‘গুড জেসচার’ মোটেও যথেষ্ট নয়। পোস্টের শেষাংশে তিনি হুঁশিয়ারি দিয়ে লেখেন, ‘বিএনপির লোকেরা সারা দেশে চাঁদাবাজি করে খাচ্ছে, দ্রুতই চাঁদাবাজি বিএনপিকেই খাবে।’

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর প্রসঙ্গ: 
ফয়েজ তৈয়্যবের এই মন্তব্যের পটভূমিতে সম্প্রতি ঘটে যাওয়া একাধিক বিশৃঙ্খলার বিষয়টি আলোচনায় আসছে। এর আগে শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজ এলাকায় জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের নির্মাণাধীন স্টুডিওতে হামলা ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে। 

অভিযোগ রয়েছে, হামলাকারীরা স্টুডিওর মূল্যবান সরঞ্জাম, আসবাবপত্র এবং সিসিটিভি ক্যামেরাসহ নানা জিনিসপত্র ভাঙচুর ও লুটপাট করে নিয়ে যায়। এ ঘটনার পর সালমান মুক্তাদির সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তা দিলে তা দেশজুড়ে তোলপাড় সৃষ্টি করে এবং নানা মহলে তীব্র সমালোচনার ঝড় ওঠে। এ ঘটনায় ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী কয়েকজনকে আটক করেছে এবং চাঁদাবাজি নাকি জমি সংক্রান্ত বিরোধ—তা নিয়ে তদন্ত চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।