এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সদ্য ঘোষিত কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে ব্যাপক অনিয়ম, পদ-বাণিজ্য এবং ত্যাগী নেতাদের বাদ দেওয়ার অভিযোগে বিএনপির গুলশান কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন যুবদলের পদবঞ্চিত নেতারা। একই সঙ্গে দলের সাংগঠনিক অভিভাবক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের দাবি জানিয়েছেন তারা।
শনিবার (২২ আগস্ট) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে উপস্থিত নেতারা অভিযোগ করে বলেন, সদ্য ঘোষিত যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি একটি ‘প্রহসনের কমিটি’। রাজপথের পরীক্ষিত, সক্রিয় ও ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়ন করে নিষ্ক্রিয়, অপরিচিত এবং অযোগ্য ব্যক্তিদের কমিটিতে গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে।
বক্তারা বলেন, বিতর্কিত এই কমিটি ঘোষণার পর থেকেই তারা সুশৃঙ্খল আন্দোলনের মাধ্যমে দলের শীর্ষ নেতৃত্বের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে যাচ্ছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে সরাসরি সাক্ষাতের সুযোগ পেলে কমিটি গঠনে সংঘটিত পদ-বাণিজ্য ও অনিয়মের সুনির্দিষ্ট প্রমাণাদি তুলে ধরা হবে।
নেতারা আরও দাবি জানান, একটি নিরপেক্ষ তদন্ত কমিটির মাধ্যমে যুবদলের মতো শক্তিশালী সংগঠনের কমিটি গঠনে জড়িত অনিয়মকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে অযোগ্যদের বাদ দিয়ে রাজপথের পরীক্ষিত ও দীর্ঘদিনের ত্যাগী নেতাদের কমিটিতে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি রফিকুল ইসলাম রফিক, হুমায়ূন কবির, সাজ্জাদ হোসেন উজ্জ্বল, জাকির হোসেন খান; যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক গ্রামবিষয়ক সম্পাদক রিয়ন তালুকদার; ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসান, মাহফুজুর রহমান মাহফুজ; যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক বাছেদুর রহমান সোহেল; সাবেক সদস্য দুলাল হোসেন, আজিজুল হক পাটোয়ারী, মিজানুর রহমান খান; ঢাবি ছাত্রদলের সাবেক সহসভাপতি শরীফ আল ফরহাদ দিপু, নজরুল ইসলাম নাহিদসহ যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের সাবেক নেতৃবৃন্দ।
জুলাই ৯, ২০২৬
আগস্ট ১৫, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১০ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১০ অক্টোবর, ২০২৬
ভারত | ১০ অক্টোবর, ২০২৬
ভারত | ১০ অক্টোবর, ২০২৬
ভারত | ১০ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।