এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বিশ্বজুড়ে চলমান জ্বালানি সংকটের মধ্যে হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ কর্মসূচি পালনকে সম্পূর্ণ ‘অযৌক্তিক’ বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
রোববার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় পঞ্চগড়ের বোদা উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ এবং শিশুদের সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘বিশ্বের বিভিন্ন অঞ্চলে যুদ্ধের কারণে বর্তমানে তীব্র জ্বালানি সংকট চলছে। এমন পরিস্থিতিতে হাজার হাজার লিটার তেল অপচয় করে বিরোধী দলের লংমার্চ কর্মসূচি কোনোভাবেই গ্রহণযোগ্য ও যৌক্তিক হতে পারে না।’
বিরোধীদের রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি আরও বলেন, ‘জামায়াত-এনসিপি নেতৃত্বাধীন বিরোধী জোট অতীতে বিভ্রান্তিকর প্রচারণা চালিয়ে ব্যর্থ হয়েছে। এখন তারা আবারও তেল, বিদ্যুৎ ও সারসহ নানা সংকটের অজুহাত তুলে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে।’
অনুষ্ঠানে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, পানিতে ডুবে শিশুদের অপমৃত্যু রোধে সবাইকে সাঁতার শেখানো জরুরি। একই সঙ্গে তরুণ ও যুবসমাজকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে সামাজিকভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা কে এম আব্দুল হালিম, বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম এবং বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা। এছাড়াও উপজেলা মৎস্য কর্মকর্তা, সাঁতার প্রশিক্ষণার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
সুনামগঞ্জ | ৬ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ৬ সেপ্টেম্বর, ২০২৬
কুমিল্লা | ৬ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ৬ সেপ্টেম্বর, ২০২৬
বিনোদন | ৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।