এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুষ্টিয়ার দৌলতপুরে পূর্ববিরোধের জেরে মো. সোহান আলী নামের এক যুবককে লাঠি, লোহার রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ সময় হামলাকারীরা তার ব্যবহৃত মোটরসাইকেলের ব্যাগ থেকে নগদ ৩ লাখ টাকা ছিনিয়ে নেয় বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার। এ ঘটনায় ভুক্তভোগীর বড় ভাই বাদী হয়ে দৌলতপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়, দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের নতুন আমদহ গ্রামের বাসিন্দা মো. জাকিরুল ইসলামের পরিবারের সঙ্গে অভিযুক্তদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে অভিযুক্ত ব্যক্তিরা জাকিরুল ও তার পরিবারের সদস্যদের নিয়মিত ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিলেন।
এরই ধারাবাহিকতায় গত ৩০ আগস্ট রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে জাকিরুলের ছোট ভাই সোহান আলী ব্যবসায়িক কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে নতুন আমদহ গ্রামের মোস্তফার বাড়ির সামনের পাকা রাস্তায় পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে একদল দুর্বৃত্ত তার গতিরোধ করে।
অভিযোগে উল্লেখ করা হয়, অভিযুক্ত এস এম হুমায়ূন কবিরের হুকুমে মো. শোভন মালিথা লোহার রড দিয়ে সোহান আলীর মাথায় আঘাত করার চেষ্টা করেন। এ সময় সোহান হাত দিয়ে প্রতিহত করতে গেলে তার ডান হাতের কবজিতে লেগে গুরুতর জখম হয়। এরপর হামলাকারীরা তাকে লাঠি, লোহার রড ও হাতুড়ি দিয়ে বেধড়ক মারধর করে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত ও কালশিরা জখম করে।
মারধরের একপর্যায়ে অভিযুক্ত বিশাল ও বাঁধন সোহানের দুই হাত চেপে ধরেন এবং সম্রাট তার মোটরসাইকেলের সিটিং ব্যাগে থাকা ব্যবসায়িক নগদ ৩ লাখ টাকা ছিনিয়ে নেন।
সোহান আলীর চিৎকারে স্থানীয় তুহিন, হাসিবুল কবির নাঈম, নাজিম হোসেনসহ আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় সোহানকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।
এ ঘটনায় ভুক্তভোগীর ভাই মো. জাকিরুল ইসলাম (৩৬) বাদী হয়ে এস এম হুমায়ূন কবির, মো. শোভন মালিথা, সম্রাট আলী, বাঁধন শেখ, সুমন আলী ও বিশালসহ কয়েকজনের নাম উল্লেখ করে দৌলতপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগী পরিবার ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। থানা পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৭ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ১৭ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৭ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৭ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৭ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।