চরভদ্রাসনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
১ সেপ্টেম্বর, ২০২৬ ৩:২৭ পিএম
শেয়ার করুন:
চরভদ্রাসনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

ফরিদপুরের চরভদ্রাসনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার সকালে চরভদ্রাসন উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি চরভদ্রাসন বাজার ও উপজেলা পরিষদ চত্বরসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এতে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দল, তাঁতি দল ও মৎস্যজীবী দলসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

র‍্যালি শেষে দলীয় কার্যালয়ের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চরভদ্রাসন উপজেলা বিএনপির প্রস্তুতি কমিটির আহ্বায়ক ওহিদুজ্জামান মোল্লার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন প্রস্তুতি কমিটির সদস্য সচিব আব্দুল কুদ্দুস (ভিপি বাদশা)।

সভায় আরও উপস্থিত ছিলেন প্রস্তুতি কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান এজিএম বাদল আমিন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহজাহান শিকদার, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস মেম্বার, কে এফ ওবায়দুল বাড়ি দিপু খান, মনজুরুল হক মৃধা, আরমান আলী সর্দার, ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী, মোস্তফা কবির, ফারুক হোসেন মৃধা, গোলাম মোস্তফা এবং বাজার বণিক সমিতির সভাপতি আলমগীর মোল্লা প্রমুখ।

এছাড়াও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সভাপতি মোজাফফর হোসেন জাফর, সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মোল্লা, থানা ছাত্রদলের সভাপতি শুভ সালাউদ্দিন মোল্লা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি রাশেদ আল ফারুকী, কৃষক দলের সভাপতি কামরুল হাসান ফিরোজ, সাবেক ছাত্রদল নেতা জানে আলম এবং কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আল আমিন মোল্লাসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ এবং দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। একই সাথে নেতৃবৃন্দ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।