এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের সিরামদিয়া হাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার ব্যবসায়ীর মাঝে ৯০ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে সিরামদিয়া হাট প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্ত দোকানিদের হাতে এই সহায়তার অর্থ তুলে দেওয়া হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুত জামান বদু, কৃষক দল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলমগীর কবির এবং স্পেনপ্রবাসী সরোয়ার হোসেনের যৌথ আর্থিক সহযোগিতায় এই অর্থ বিতরণ করা হয়।
উল্লেখ্য, গত ২ আগস্ট দিবাগত রাতে সিরামদিয়া হাটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তে আগুনের লেলিহান শিখায় চারটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হওয়ায় চরম বিপাকে পড়েন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়া এসব ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে এবং তাদের পুনর্বাসনে সহায়তার লক্ষ্যে স্থানীয় বিএনপি ও শুভাকাঙ্ক্ষীরা এই মানবিক উদ্যোগ গ্রহণ করেন।
অনুদান বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুত জামান বদু, চরভদ্রাসন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোস্তফা কবির, সদরপুর উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুর রাজ্জাক তাজুল, সাধারণ সম্পাদক মাসুদ হাসান রানাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সেপ্টেম্বর ১২, ২০২৬
অক্টোবর ২২, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
বরিশাল | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।