এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরে যথাযথ মর্যাদায় ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার দুপুরে জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রুবাইয়াত মো. ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাজহারুল ইসলাম। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা. মাহমুদুল হাসান, আজমীর হোসেন, আব্দুস সামাদ, মোহাম্মদ আজহারুল ইসলাম এবং কাজী আশরাফুল হাসান। অনুষ্ঠানে বিভিন্ন এনজিও প্রতিনিধি, অটিস্টিক শিশু ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, "অটিজম কোনো রোগ বা ব্যাধি নয়; এটি মূলত শিশুর বিকাশজনিত একটি সীমাবদ্ধতা। এক সময় অটিজম নিয়ে সমাজে নানা কুসংস্কার ও নেতিবাচক ধারণা থাকলেও বর্তমানে সচেতনতা বৃদ্ধির ফলে সেই পরিস্থিতির পরিবর্তন ঘটছে।" বক্তারা অটিস্টিক শিশুদের অবহেলা না করে তাদের প্রতি আরও সহানুভূতিশীল ও মানবিক আচরণ করার জন্য সবার প্রতি উদাত্ত আহ্বান জানান।
বক্তারা আরও উল্লেখ করেন যে, সঠিক পরিচর্যা ও সুযোগ পেলে অটিস্টিক শিশুরাও সমাজের সম্পদে পরিণত হতে পারে। বিশ্বের অনেক প্রথিতযশা ব্যক্তি অটিজম জয় করে সাফল্যের অনন্য উচ্চতায় পৌঁছেছেন এবং বিশ্বকে বদলে দিয়েছেন। তাদের জীবন থেকে শিক্ষা নিয়ে আমাদের অটিস্টিক শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
সবশেষে, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার রক্ষা এবং তাদের জীবনমান উন্নয়নে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
মার্চ ১৩, ২০২৫
ফেব্রু ১৮, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকা | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।