এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুর উপজেলায় পারিবারিক কলহের জেরে রুবেল খান (৩৫) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৬ মার্চ) দুপুরে উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়নের দক্ষিণ চর বিষ্ণুপুর গ্রামে এ ঘটনা ঘটে। চাঞ্চল্যকর এই ঘটনায় নিহতের স্বজনদের বিরুদ্ধে হাসপাতালে মৃত্যুর প্রকৃত কারণ গোপন করার অভিযোগ উঠেছে।
নিহত রুবেল খান ওই গ্রামের মো. ইলিয়াস খানের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার দুদিন আগে রুবেল খানের সঙ্গে তার প্রথম স্ত্রীর বাবা ও ভাইয়ের বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, সে সময় রুবেলের শ্বশুর তার বাবা ইলিয়াস খানকে মারধর করেন। এদিকে আত্মহত্যার দিন শুক্রবার দুপুর পর্যন্ত রুবেল তার দ্বিতীয় স্ত্রীর বাড়িতে অবস্থান করছিলেন। জানা গেছে, মাছ বিক্রির প্রায় দুই লাখ টাকা নিয়ে সেখানে শ্বশুর মান্নান মোল্লা ও দ্বিতীয় স্ত্রীর সঙ্গে রুবেলের বড় ধরনের বিরোধ হয়। পরে তিনি নিজ বাড়িতে ফিরে আসেন।
পরবর্তীতে দুপুর আনুমানিক ১টা ২০ মিনিট থেকে ২টার মধ্যে কোনো এক সময় নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে তিনি গলায় ফাঁস দেন। ঘর ভেতর থেকে বন্ধ থাকায় দীর্ঘক্ষণ সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন। দ্রুত তাকে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, হাসপাতালে নেওয়ার পর রুবেলের পরিবারের পক্ষ থেকে চিকিৎসকদের জানানো হয়, তিনি ‘হার্ট অ্যাটাকে’ মারা গেছেন। তবে প্রকৃত ঘটনা জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং বিষয়টি পুলিশকে জানানো হয়। ঘটনার পর থেকেই রুবেলের দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছেন।
খবর পেয়ে সদরপুর থানা পুলিশ শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। ময়নাতদন্তের জন্য মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
এ বিষয়ে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরেই যুবকটি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা থাকলেও বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১৫ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ১৫ আগস্ট, ২০২৬
রাজনীতি | ১৫ আগস্ট, ২০২৬
নাটক | ১৫ আগস্ট, ২০২৬
ক্রিকেট | ১৫ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।