এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বরিশালের আগৈলঝাড়া উপজেলা উপজেলার বাগধা ইউনিয়নের খাজুরিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় বাবা-ছেলেসহ দুইজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আগৈলঝাড়া থানা এ মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আহতরা হলেন খাজুরিয়া গ্রামের মোঃ মতলেফ মিয়া (পিতা: ছবদের আলী মিয়া) এবং তার ছেলে মোঃ বাহাউদ্দিন মিয়া (পিতা: মতলেফ মিয়া)।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১২ মে) দুপুর প্রায় ২টার দিকে জমি সংক্রান্ত পূর্ব বিরোধকে কেন্দ্র করে একই গ্রামের তারিকুল মিয়া, নয়ন মিয়া, দীন ইসলাম, মানিক মিয়া (পিতা: আইয়ুব আলী মিয়া), সেকেন্দার মিয়া, হাবিবুর মিয়া, শহিদুল মিয়া, এনামুল ও এবাদুল (পিতা: জলিল মিয়া) সংঘবদ্ধ হয়ে মতলেফ মিয়ার পরিবারের ওপর হামলা চালায়। এতে বাবা-ছেলেসহ দুইজন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল এবং এর জের ধরেই এ হামলার ঘটনা ঘটে।
এ বিষয়ে আগৈলঝাড়া থানা সূত্রে জানা গেছে, অভিযোগ পেয়েছে পুলিশ এবং ঘটনার তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান
জুন ১৮, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।