এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে নতুন করে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি বাহিনী। আজ বুধবার দক্ষিণ লেবাননের অন্তত ছয়টি শহর ও গ্রামের বাসিন্দাদের অবিলম্বে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল।
আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী মেইস এল-জাবাল, ইয়ানুহ, বোরজ এল খমালি, হুলা, দেবল এবং আব্বাসিয়্যাহ অঞ্চলের বাসিন্দাদের এলাকা ছাড়ার আলটিমেটাম দিয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, ওই এলাকাগুলোতে খুব শিগগিরই জোরালো সামরিক অভিযান চালানো হবে।
সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, "যারা এই নির্দেশ অমান্য করে ওইসব এলাকায় অবস্থান করবেন, তারা নিজেদের জীবনকে চরম ঝুঁকির মুখে ফেলবেন।" বাসিন্দাদের এলাকা ছেড়ে অন্তত ১ হাজার মিটার দূরে কোনো ‘খোলা জায়গায়’ আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি থাকলেও নানা অজুহাতে বারবার তা লঙ্ঘিত হচ্ছে। এর আগে লেবাননের বিভিন্ন স্থানে চালানো ইসরায়েলি হামলায় দুই বাংলাদেশি প্রবাসী নিহতের খবর পাওয়া গেছে। নতুন করে এই হামলার হুঁশিয়ারিতে পুরো অঞ্চলে আতঙ্ক ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে।
মধ্যপ্রাচ্যের এই সংকটময় পরিস্থিতিতে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে বিশ্ব সম্প্রদায়।
এপ্রিল ১১, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।