এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ইউরোপের মাটিতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের সম্ভাব্য হামলার হুমকির প্রেক্ষাপটে নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে গ্রিস। এর অংশ হিসেবে দেশটির কার্পাথোস দ্বীপ থেকে একটি অত্যাধুনিক ‘প্যাট্রিয়ট’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ক্রিট দ্বীপের সৌদা নৌঘাঁটিতে সরিয়ে নিয়ে মোতায়েন করা হয়েছে।
গ্রিসের প্রভাবশালী দৈনিক কাথিমেরিনি-র এক প্রতিবেদনের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ইউরোপীয় ভূখণ্ডে থাকা মার্কিন ঘাঁটিতে হামলার বিষয়ে ইরানের শীর্ষ কর্মকর্তাদের হুঁশিয়ারি দেওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই গ্রিস এই জরুরি পদক্ষেপ গ্রহণ করে। গত সপ্তাহ থেকেই গ্রিসের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে। সম্ভাব্য হুমকির মাত্রা পর্যালোচনা করে জাতীয় ও সামরিক গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষায় দফায় দফায় প্রস্তুতি নিচ্ছেন দেশটির প্রতিরক্ষা কর্মকর্তারা।
কাথিমেরিনি জানায়, ভোরে প্রয়োজনীয় সামরিক সরঞ্জাম ও সেনাসদস্যসহ প্যাট্রিয়ট ব্যবস্থাটি কার্পাথোস থেকে ক্রিটের উদ্দেশে রওনা হয় এবং কয়েক ঘণ্টার মধ্যেই সৌদা নৌঘাঁটিসহ আশপাশের বিস্তৃত অঞ্চল সুরক্ষায় এটি সক্রিয় করা হয়। এর আগে সম্ভাব্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা থেকে রাজধানী এথেন্স ও সংলগ্ন অঞ্চল সুরক্ষিত রাখার বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে গত মার্চে এটি কার্পাথোসে মোতায়েন করা হয়েছিল।
ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লা ও সক্ষমতা নিয়ে ইউরোপের দেশগুলোর মধ্যে উদ্বেগ বাড়ছে। বিভিন্ন মিত্র দেশের সামরিক মূল্যায়নে দেখা গেছে, ইরানের কাছে দুই হাজার কিলোমিটারেরও বেশি পাল্লার কার্যকর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। ফলে দক্ষিণ-পূর্ব ইউরোপের বিভিন্ন সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ স্থাপনা ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাত হানার সীমার মধ্যে চলে এসেছে বলে আশঙ্কা করা হচ্ছে।
সৌদি আরব থেকে প্যাট্রিয়ট ফিরিয়ে আনার ভাবনা
এদিকে সৌদি আরবের ইয়ানবু অঞ্চলে মোতায়েন থাকা গ্রিসের আরেকটি প্যাট্রিয়ট ইউনিটের ভবিষ্যৎ নিয়েও নতুন করে ভাবছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। ২০২১ সালের সেপ্টেম্বর থেকে পশ্চিম সৌদি আরবের জ্বালানি অবকাঠামোকে ইরান ও ইয়েমেনের হুথিদের ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা থেকে সুরক্ষা দিতে ওই ইউনিটটি সেখানে কাজ করছে। বর্তমান পরিবর্তিত আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতে ওই ইউনিটের মেয়াদ আর না বাড়িয়ে সেটিকে দ্রুত গ্রিসে ফিরিয়ে আনার সম্ভাবনাই বেশি বলে জানিয়েছে কাথিমেরিনি।
ডিসেম্বর ২৭, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকা | ২৫ আগস্ট, ২০২৬
ঢাকা | ২৫ আগস্ট, ২০২৬
আইন আদালত | ২৫ আগস্ট, ২০২৬
আন্তর্জাতিক | ২৫ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।