এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মাঝে এবার সরাসরি ইরানের পাশে দাঁড়াল চীন। ইরানের মিনাব শহরে একটি প্রাথমিক বিদ্যালয়ে মার্কিন বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শিক্ষার্থীদের পরিবারের জন্য ২ লাখ ডলার জরুরি মানবিক সহায়তার ঘোষণা দিয়েছে বেইজিং।
শনিবার (১৪ মার্চ) ফরাসি বার্তাসংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এশিয়ার অন্যতম পরাশক্তি চীনের এই পদক্ষেপকে যুদ্ধবিধ্বস্ত ইরানের প্রতি সরাসরি সমর্থন হিসেবে দেখা হচ্ছে।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার শুরুর দিকে ইরানের দক্ষিণাঞ্চলীয় মিনাব শহরের ওই স্কুলটিতে মর্মান্তিক ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। হামলায় প্রাণ হারায় বিপুলসংখ্যক কোমলমতি শিক্ষার্থী। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, হামলায় নিহত অন্তত ১৬৫ জনের জানাজা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে, যাদের বেশিরভাগই শিশু। এই প্রাণঘাতী হামলার জন্য তেহরান সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছে।
এমন পরিস্থিতিতে বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চীনের রেড ক্রস সোসাইটি জরুরি মানবিক সহায়তা হিসেবে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটিকে ২ লাখ ডলার প্রদান করবে। মূলত নিহত শিক্ষার্থীদের পরিবারের প্রতি ‘সমবেদনা ও ক্ষতিপূরণ’ হিসেবে এই অর্থ দেওয়া হচ্ছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন এক নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এই হামলার তীব্র নিন্দা জানান। ঘটনাটিকে আন্তর্জাতিক মানবাধিকার আইনের ‘গুরুতর লঙ্ঘন’ আখ্যা দিয়ে তিনি বলেন, "স্কুল ও শিশুদের ওপর এ ধরনের হামলা আন্তর্জাতিক মানবাধিকার আইনের চরম লঙ্ঘন, যা বিবেক ও নৈতিকতার সর্বনিম্ন সীাকেও পদদলিত করেছে।"
তিনি আরও বলেন, "মানবিক দৃষ্টিকোণ থেকে এই কঠিন সময়ে ইরানের জনগণের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখতে চীন প্রস্তুত রয়েছে।"
অন্যদিকে, মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস গত বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রাথমিক সামরিক তদন্তে উঠে এসেছে যে— লক্ষ্যবস্তু নির্ধারণে ত্রুটির কারণেই একটি মার্কিন টমাহক ক্ষেপণাস্ত্র ভুলবশত ওই স্কুলটিতে আঘাত হেনেছিল। তবে ইসরায়েল এই হামলায় নিজেদের সম্পৃক্ততা বা এ বিষয়ে কোনো ধারণা থাকার কথা সম্পূর্ণ অস্বীকার করেছে।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বাংলাদেশ | ১৩ জুন, ২০২৬
বরিশাল | ১৩ জুন, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ১৩ জুন, ২০২৬
নোয়াখালী | ১৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।