এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সরকারের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে দেশের মসজিদ, মন্দির, বৌদ্ধবিহার ও গির্জাসহ বিভিন্ন উপাসনালয়ের ধর্মীয় নেতাদের জন্য মাসিক সম্মানী প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১৪ মার্চ) সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এই পাইলট প্রকল্পের শুভ উদ্বোধন করেন তিনি।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে, প্রাথমিক পর্যায়ে এই প্রকল্পের আওতায় দেশের ৪ হাজার ৯০৮টি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সম্মানী প্রদান করা হবে। মুসলিম ধর্মীয় নেতাদের পাশাপাশি অন্যান্য ধর্মাবলম্বীদেরও এই প্রকল্পের সমঅধিকারের ভিত্তিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৯৯০টি মন্দিরের পুরোহিত ও সেবায়েত, ১৪৪টি বৌদ্ধবিহারের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ এবং ৩৯৬টি গির্জার যাজকসহ সংশ্লিষ্ট উপাসনালয়গুলোর দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা।
সম্মানী বরাদ্দের বিষয়ে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা জাবিউল্লাহ জানান, পাইলট প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে প্রতিটি মসজিদের জন্য মাসিক ১০ হাজার টাকা বরাদ্দ নির্ধারণ করা হয়েছে। এই টাকার মধ্য থেকে একজন ইমাম ৫ হাজার টাকা, মুয়াজ্জিন ৩ হাজার টাকা এবং খাদেম ২ হাজার টাকা করে সম্মানী পাবেন।
সরকারের এই যুগান্তকারী উদ্যোগ দেশের সব ধর্মের নেতাদের আর্থ-সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সমাজে তাদের অবদানকে আরও মর্যাদাপূর্ণ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ৩১ জুলাই, ২০২৬
নোয়াখালী | ৩১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ৩১ জুলাই, ২০২৬
নোয়াখালী | ৩১ জুলাই, ২০২৬
নোয়াখালী | ৩১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।