এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলাদেশের সংবিধানে ‘সংস্কার পরিষদ’-এর কোনো আইনি অস্তিত্ব বা ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, বিষয়টি বর্তমানে উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে।
রোববার (১৫ মার্চ) জাতীয় সংসদ অধিবেশনে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "মহামান্য রাষ্ট্রপতি কেবল জাতীয় সংসদের অধিবেশনই আহ্বান করেছেন, কোনো সংস্কার পরিষদের অধিবেশন তিনি আহ্বান করেননি।"
এ সময় বহুল আলোচিত ‘জুলাই সনদ’ প্রসঙ্গেও কথা বলেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, "আমরা ‘জুলাই সনদ’ ধারণ করি। তবে এর জন্য সংবিধানের সংস্কার প্রয়োজন। এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত আলাপ-আলোচনা করা হবে।"
এছাড়া, জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারের পদত্যাগের বিষয়টিও পরিষ্কার করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, সংসদে শতভাগ নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থেই স্পিকার এবং ডেপুটি স্পিকার তাদের স্ব স্ব ‘দলীয় পদ’ থেকে পদত্যাগ করেছেন, মূল দল থেকে নয়।
ফেব্রু ২৫, ২০২৬
মে ১১, ২০২৬
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
খুলনা | ১৪ জুন, ২০২৬
জাতীয় | ১৪ জুন, ২০২৬
জাতীয় | ১৪ জুন, ২০২৬
ফরিদপুর | ১৪ জুন, ২০২৬
নোয়াখালী | ১৪ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।