এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ইরানের নতুন সুপ্রিম লিডার হিসেবে পরিচিত মুজতাবা খামেনির বর্তমান অবস্থা নিয়ে গুরুতর সন্দেহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট করে বলেছেন যে, মুজতাবা খামেনি আদৌ বেঁচে আছেন কি না, তা নিয়ে তার যথেষ্ট সংশয় রয়েছে।
শনিবার (১৪ মার্চ) এনবিসি নিউজের সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট এই মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, ‘সত্যি বলতে, মুজতাবা খামেনি বর্তমানে বেঁচে আছেন কি না, তা আমি জানি না। এখন পর্যন্ত তার সশরীরে উপস্থিতির কোনো গ্রহণযোগ্য প্রমাণ বা তথ্য কারও কাছে নেই।’
সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, ‘চারদিকে জোর গুঞ্জন রয়েছে যে তিনি হয়তো আর বেঁচে নেই। আর যদি তিনি সত্যিই বেঁচে থাকেন, তবে ইরানের বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে নিজের দেশের বৃহত্তর স্বার্থে তার আত্মসমর্পণ করা উচিত।’
উল্লেখ্য, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে মুজতাবা খামেনিকে নিয়ে এর আগেও বিভিন্ন সময় নানা ধরনের জল্পনা-কল্পনা তৈরি হয়েছে। তবে ট্রাম্পের এই মন্তব্য আঞ্চলিক ভূ-রাজনীতিতে নতুন উত্তাপ ছড়াবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।