এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার উল্লেখ করে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বলেছেন, সরকার দেশের প্রতিটি মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নিরলস কাজ করে যাচ্ছে। এখন থেকে আর্থিক সক্ষমতা নয়, বরং প্রয়োজনের ভিত্তিতেই প্রতিটি নাগরিক চিকিৎসা সেবা পাবেন।
শনিবার (১৪ মার্চ) জাতীয় সংসদের এলডি হল সংলগ্ন মাঠে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত দুস্থ শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ, আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. জুবাইদা রহমান বলেন, “এমন একটি স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা আমাদের লক্ষ্য, যেখানে চিকিৎসা নিতে গিয়ে কাউকে যেন সর্বস্বান্ত হতে না হয়। মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই আমাদের অঙ্গীকার।”
তিনি আরও বলেন, প্রাথমিক স্বাস্থ্যসেবাকে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার মূলভিত্তি হিসেবে গড়ে তোলা হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে মা ও শিশুদের সেবার প্রধান কেন্দ্রে রূপান্তর করা হবে এবং সেখানে ২৪ ঘণ্টা অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিত করা হবে। এছাড়া স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা, অধিকার ও পেশাগত উন্নয়নের পাশাপাশি মেডিকেল শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন এবং চিকিৎসা বর্জ্যের নিরাপদ ব্যবস্থাপনার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, জেলা-উপজেলা পর্যায়ের সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসক, নার্স ও কর্মীদের সময়ানুবর্তিতা নিশ্চিত করা হবে। তিনি কঠোর হুশিয়ারি দিয়ে বলেন, “উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে দালালমুক্ত করতে হবে। যারা সময়মতো কর্মস্থলে উপস্থিত থাকবেন না, তাদের ক্ষেত্রে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।”
ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের সভাপতিত্বে এবং মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, ড্যাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনিসহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ও বিশিষ্ট চিকিৎসকগণ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দুস্থ শিশু, জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা এবং বিগত ১৭ বছরে গুম ও খুনের শিকার হওয়া পরিবারের সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
খুলনা | ১৪ জুন, ২০২৬
জাতীয় | ১৪ জুন, ২০২৬
জাতীয় | ১৪ জুন, ২০২৬
ফরিদপুর | ১৪ জুন, ২০২৬
নোয়াখালী | ১৪ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।