এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারককে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে একটি বড় ধরনের মোড় বা ‘গেম চেঞ্জার’ হিসেবে বর্ণনা করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। এই চুক্তিটিকে অত্যন্ত ‘সুপরিকল্পিত’ ও ‘ইতিবাচক’ হিসেবে অভিহিত করে এর প্রতি নিজের পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন তিনি।
জি-৭ শীর্ষ সম্মেলনের এক ফাঁকে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে কানাডার প্রধানমন্ত্রী বলেন, “উভয় পক্ষের মধ্যে যে চুক্তিটি হয়েছে, তাতে আমরা অত্যন্ত সন্তুষ্ট। এটি একটি গেম চেঞ্জার।”
তিনি আরও বলেন, এই চুক্তি এমন একটি নির্ভরযোগ্য ভিত্তি তৈরি করেছে যার মাধ্যমে নিশ্চিত করা সম্ভব হবে যে ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না। পাশাপাশি এটি দীর্ঘমেয়াদে এই অঞ্চলের অর্থনীতিগুলোকে পুনরায় বৈশ্বিক ধারার সাথে একীভূত করার পথ সুগম করবে।
লেবানন সংকটের টেকসই সমাধানের ক্ষেত্রেও এই চুক্তিটি কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী কার্নি। তিনি উল্লেখ করেন, “লেবানন সংকটের একটি সমাধানের ভিত্তিও তৈরি করে দেয় এই চুক্তি, যা নিয়ে আমরা সম্মেলনে বিস্তারিত আলোচনা করেছি। তাই এটি অত্যন্ত ইতিবাচক একটি পদক্ষেপ।”
তবে চুক্তির পূর্ণ সুফল পেতে ইরানকে আগামী কয়েক মাসে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি পূরণ করতে হবে বলে জানান তিনি। তিনি উল্লেখ করেন, এই সমঝোতা ইরানের জন্য বড় ধরনের আর্থিক প্রণোদনার দুয়ার খুলে দেবে, তবে শর্ত হিসেবে ইরানকে হরমুজ প্রণালি উন্মুক্ত রাখতে হবে এবং সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরের বিষয়ে ফলপ্রসূ আলোচনা চালিয়ে যেতে হবে।
আগস্ট ২, ২০২৬
নভেম্বর ২২, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
রাজধানী | ২০ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২০ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।