এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ জানিয়েছেন, ভারত যেমন নেপালের জমি দখল করে রেখেছে, ঠিক একইভাবে নেপালও ভারতের বেশ কিছু জমি নিজেদের দখলে রেখেছে। সম্প্রতি পার্লামেন্টে এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, "দায়িত্ব গ্রহণের পর আমি জানতে পারি যে, শুধু ভারত একা নয়, নেপালও একাধিক স্থানে ভারতের জমি দখল করে আছে। বিষয়টি খতিয়ে দেখতে উভয় পক্ষেরই আলোচনায় বসা প্রয়োজন।" পুরো বিষয়টি কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করা হবে বলে তিনি জানান।
সীমান্ত বিরোধ নিষ্পত্তিতে নেপাল সরকার এরই মধ্যে চীন ও যুক্তরাজ্যের সঙ্গেও যোগাযোগ করেছে। এ প্রসঙ্গে নেপালি প্রধানমন্ত্রী বলেন, "আমরা ভারত ও চীন ছাড়াও যুক্তরাজ্যের সঙ্গে কথা বলেছি। আমাদের মতে, যুক্তরাজ্যেরও এ বিষয়ে আগ্রহ দেখানো উচিত, কারণ এই সমস্যাটির সূত্রপাত ব্রিটিশরা এই অঞ্চল ছেড়ে যাওয়ার সময় থেকে।"
নেপালের গণমাধ্যম 'দ্য কাঠমান্ডু পোস্ট'-এর প্রতিবেদন অনুযায়ী, সীমান্ত সমস্যা নিয়ে নেপাল ইতিমধ্যে ভারতকে একটি আনুষ্ঠানিক কূটনৈতিক চিঠি (নোট) পাঠিয়েছে। চিঠির জবাবে ভারতের প্রতিক্রিয়া সম্পর্কে প্রধানমন্ত্রী জানান, ভারত জানিয়েছে— উভয় দেশের ঐতিহাসিক, জরিপকারী এবং অঞ্চলটি সম্পর্কে অভিজ্ঞ বিশেষজ্ঞদের নিয়ে একটি যৌথ কমিটি গঠন করা হবে এবং আলোচনার মাধ্যমেই এর একটি সুষ্ঠু সমাধান বের করা হবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
কুমিল্লা | ৩০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩০ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।