এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান। সোমবার (১ জুন) প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক চিঠিতে তিনি পদত্যাগের এই সিদ্ধান্তের কথা জানান।
পদত্যাগপত্রে দীপেন দেওয়ান উল্লেখ করেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি শারীরিক অসুস্থতায় ভুগছেন। এর ফলে মন্ত্রণালয়ের নিয়মিত ও গুরুত্বপূর্ণ কাজ পরিচালনা করতে গিয়ে তাকে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
তিনি আরও জানান, বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও প্রশাসনিক কার্যক্রমের গতি বজায় রাখার স্বার্থে তার বর্তমান পদে বহাল থাকা সমীচীন নয় বলে তিনি মনে করেন। এ কারণে তিনি মন্ত্রীর পদ থেকে অব্যাহতি দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ জানিয়েছেন। একইসঙ্গে সরকারের কার্যক্রম নির্বিঘ্ন ও গতিশীল রাখতে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন বলেও তিনি আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, রাঙামাটি পার্বত্য জেলার সংসদ সদস্য দীপেন দেওয়ান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। বর্তমানে তার এই পদত্যাগপত্রটি গ্রহণের বিষয়ে সরকারের আনুষ্ঠানিক সিদ্ধান্তের অপেক্ষা করা হচ্ছে।
আগস্ট ২৬, ২০২৫
জুলাই ২৬, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
মাদারীপুর | ১৪ অক্টোবর, ২০২৬
বরিশাল | ১৪ অক্টোবর, ২০২৬
বরিশাল | ১৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৪ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।