এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পশ্চিম আফ্রিকার দেশ গিনির রাজধানী কোনাক্রিতে ভারী বৃষ্টির পর একটি বিশালাকার ময়লার স্তূপ ধসে পড়ে অন্তত ৩০ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২২ জন, যাদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। ধসে পড়া ময়লার নিচে আরও বহু মানুষ চাপা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে, ফলে প্রাণহানির সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
সরকারি সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, রোববার দিবাগত রাতভর প্রবল বৃষ্টির পর স্থানীয় সময় রাত ২টার দিকে রাজধানীর ‘দার-এস-সালাম’ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ময়লার সুবিশাল স্তূপটি ধসে পার্শ্ববর্তী বসতবাড়িগুলোর ওপর আছড়ে পড়লে বহু ঘরবাড়ি মুহূর্তেই মাটির নিচে চাপা পড়ে।
ঘটনার পরপরই আটকে পড়াদের সন্ধানে সেনাবাহিনীসহ বিপুলসংখ্যক উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থলে খননযন্ত্র (এক্সকাভেটর) দিয়ে দ্রুত ময়লার স্তূপ সরিয়ে জীবিতদের উদ্ধারের তৎপরতা চলছে। স্বজনদের খোঁজে দুর্ঘটনাস্থলে ভিড় জমিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এই ঘটনায় নিজের পাঁচ সন্তানকে হারিয়ে শোকস্তব্ধ হয়ে পড়েছেন স্থানীয় এক নারী।
স্থানীয় নেতা লানসিনে সিলা জানিয়েছেন, ধ্বংসস্তূপ থেকে একের পর এক মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হচ্ছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে গিনির প্রধানমন্ত্রী মামাদু উরি বাহ সরাসরি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং উদ্ধার অভিযান নিবিড়ভাবে তদারকি করছেন।
উল্লেখ্য, দার-এস-সালাম এলাকার এই ময়লার ভাগাড়ে আগেও এমন বিপর্যয় ঘটেছে। এর আগে ২০১৭ সালে একই স্থানে ময়লার স্তূপ ধসে অন্তত ১০ জনের প্রাণহানি হয়েছিল।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
মধ্যপ্রাচ্য | ৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।