এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ছবি : সংগৃহীত
চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব গ্রহণের পর দেশটির অভিবাসন নীতিতে ব্যাপক কড়াকড়ি আরোপ করা হয়েছে। এর ফলে দেশটিতে অবস্থানরত অবৈধ অভিবাসীরা যুক্তরাষ্ট্র ছাড়তে বাধ্য হচ্ছেন। তবে কেবল যুক্তরাষ্ট্রই নয়, বিশ্বের আরও অনেক দেশ বিভিন্ন কারণে ভারতীয় নাগরিকদের ফেরত পাঠাচ্ছে। গত পাঁচ বছরের পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, ভারতীয়দের দেশে ফেরত পাঠানোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের চেয়ে যোজন যোজন এগিয়ে রয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে সৌদি আরব থেকেই সর্বাধিক সংখ্যক ভারতীয় নাগরিককে দেশে ফেরত পাঠানো হয়েছে। এসব নাগরিকদের বিতাড়নের পেছনে অবৈধ সীমান্ত অতিক্রমের ঘটনা খুব একটা নেই। বরং ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়া, স্থানীয় শ্রম আইন ভঙ্গ করা, বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া কাজ করা, নিয়োগদাতার অধীনস্থতা থেকে পালিয়ে যাওয়া কিংবা বিভিন্ন দেওয়ানি ও ফৌজদারি মামলায় জড়িয়ে পড়ার কারণেই মূলত তাদের ফেরত পাঠানো হয়েছে।
রিয়াদের ভারতীয় মিশনের পরিসংখ্যান অনুযায়ী, সৌদি আরব থেকে ভারতীয়দের বিতাড়নের সংখ্যাটি বেশ উদ্বেগজনক। ২০২১ সালে ৮ হাজার ৮৮৭ জন, ২০২২ সালে ১০ হাজার ২৭৭ জন, ২০২৩ সালে ১১ হাজার ৪৮৬ জন এবং ২০২৪ সালে ৯ হাজার ২০৬ জন ভারতীয়কে ফেরত পাঠানো হয়। আর ২০২৫ সালে এখন পর্যন্ত এই সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ১৯ জনে।
সৌদি আরবের তুলনায় যুক্তরাষ্ট্র থেকে ভারতীয়দের বিতাড়নের সংখ্যা অনেকটাই কম। ওয়াশিংটন ডিসির হিসাব অনুযায়ী, ২০২১ সালে ৮০৫ জন, ২০২২ সালে ৮৬২ জন, ২০২৩ সালে ৬১৭ জন এবং ২০২৪ সালে ১ হাজার ৩৬৮ জন ভারতীয়কে ফেরত পাঠানো হয়। তবে ট্রাম্প প্রশাসনের কঠোর নীতির প্রভাবে ২০২৫ সালে এই সংখ্যা এক লাফে ৩ হাজার ৪১৪ জনে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের অন্যান্য প্রধান শহর যেমন—সানফ্রানসিসকো, নিউইয়র্ক, আটলান্টা, হিউস্টন ও শিকাগো থেকে বিতাড়নের সংখ্যা সাধারণত দুই অঙ্কের ঘরে বা তারও নিচে রয়েছে।
সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের বাইরেও বিশ্বের অন্যান্য দেশ থেকে উল্লেখযোগ্য সংখ্যক ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে মিয়ানমার থেকে ১ হাজার ৫৯১ জন, মালয়েশিয়া থেকে ১ হাজার ৪৮৫ জন, সংযুক্ত আরব আমিরাত থেকে ১ হাজার ৪৬৯ জন, বাহরাইন থেকে ৭৬৪ জন, থাইল্যান্ড থেকে ৪৮১ জন এবং কম্বোডিয়া থেকে ৩০৫ জন ভারতীয় নাগরিককে দেশে ফেরত পাঠানো হয়েছে।
এ প্রসঙ্গে ভারত সরকারের এক বিবৃতিতে জানানো হয়েছে, বিদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করাকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। বিভিন্ন দেশে থাকা ভারতীয় মিশনগুলো সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে নাগরিকদের উদ্ধার ও প্রত্যাবাসন প্রক্রিয়া সহজ করতে কাজ করে যাচ্ছে।
তথ্যসূত্র: এনডিটিভি
জুন ৯, ২০২৬
জুন ২৩, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বিনোদন | ২৮ জুন, ২০২৬
ক্রিকেট | ২৮ জুন, ২০২৬
আন্তর্জাতিক | ২৮ জুন, ২০২৬
আন্তর্জাতিক | ২৮ জুন, ২০২৬
রাজনীতি | ২৮ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।