এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ডোনাল্ড ট্রাম্প ও তেহরানের মধ্যে সম্ভাব্য নতুন চুক্তিটি ঐতিহাসিক ২০১৫ সালের পারমাণবিক চুক্তির চেয়ে ভালো বা যুগান্তকারী কিছু হবে—এমন আশা করা বাস্তবসম্মত নয় বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তাঁর মতে, নতুন এ চুক্তিতে উল্লেখযোগ্য কোনো অগ্রগতির সম্ভাবনা খুবই কম।
সম্প্রতি এবিসি নিউজের জনপ্রিয় আলোচনা অনুষ্ঠান ‘দিস উইক’-এ দেওয়া এক সাক্ষাৎকারে ওবামা এসব কথা বলেন। সরাসরি যুদ্ধ এড়াতে যদি যুক্তরাষ্ট্রের সব শর্ত পূরণ নাও হয়, তবুও আলোচনার মাধ্যমে একটি সমঝোতায় পৌঁছানোকে ইতিবাচক বলে মনে করেন তিনি। ওয়াশিংটন থেকে ফরাসি সংবাদ সংস্থা এএফপি এই খবর নিশ্চিত করেছে।
সাক্ষাৎকারে ওবামা বলেন, "যে চুক্তিই সামনে আসুক না কেন, আমাদের আগের চুক্তির তুলনায় সেখানে ব্যাপক ইতিবাচক বা ভিন্ন কোনো পরিবর্তন থাকবে—এমন সম্ভাবনা খুবই ক্ষীণ।" তিনি আরও মনে করিয়ে দেন, মার্কিন যুক্তরাষ্ট্র ২০১৫ সালের ঐতিহাসিক পারমাণবিক চুক্তিটি থেকে নিজেদের প্রত্যাহার করার আগে দীর্ঘদিন ধরে তা সফলভাবে কার্যকর ছিল।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারির শেষ দিকে মার্কিন ও ইসরায়েলি বাহিনী ইরানের ওপর হামলা চালালে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ও যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়। এরপর থেকেই ডোনাল্ড ট্রাম্প একটি সম্ভাব্য শান্তি চুক্তির ব্যাপারে আলোচনা চালিয়ে যাচ্ছেন, যদিও ইরানের পক্ষ থেকে এখনো এতে চূড়ান্ত সম্মতি পাওয়া যায়নি।
ডোনাল্ড ট্রাম্পের দাবি, এই চুক্তির মাধ্যমে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা চিরতরে বন্ধ হবে এবং বর্তমানে অবরুদ্ধ হরমুজ প্রণালি অবিলম্বে খুলে দেওয়া সম্ভব হবে। ট্রাম্পের আশা ছিল খুব দ্রুতই এই চুক্তিটি স্বাক্ষরিত হতে পারে। তবে তেহরান এখনো চুক্তি স্বাক্ষরের বিষয়টি নিশ্চিত করেনি। বরং বর্তমান পরিস্থিতিতে ওয়াশিংটনের সাথে শান্তি আলোচনাকে তারা 'অর্থহীন' বলে আখ্যায়িত করেছে।
বারাক ওবামা মনে করেন, নতুন এই সমঝোতা নিয়ে চলমান অস্থিরতা আবারও প্রমাণ করেছে যে, কেবল সামরিক চাপ বা বিমান হামলা চালিয়ে দীর্ঘমেয়াদি সমাধান সম্ভব নয়। এর জন্য প্রয়োজন জোরালো কূটনৈতিক তৎপরতা। সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বলেন, "এতদিনে আমাদের এই শিক্ষা নেওয়া উচিত ছিল।"
ফেব্রু ১৮, ২০২৬
মার্চ ২৩, ২০২৬
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
বিনোদন | ১৫ জুন, ২০২৬
রাঙ্গামাটি | ১৫ জুন, ২০২৬
রাঙ্গামাটি | ১৫ জুন, ২০২৬
মাদারীপুর | ১৫ জুন, ২০২৬
আন্তর্জাতিক | ১৫ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।