এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সংঘাত ও উত্তেজনার মধ্যেও কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালি’ দিয়ে বাংলাদেশসহ ছয়টি বন্ধুপ্রতিম দেশের জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান। এই তালিকায় বাংলাদেশের পাশাপাশি রয়েছে ভারত, চীন, রাশিয়া, ইরাক ও পাকিস্তান।
সম্প্রতি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, পশ্চিমা সংবাদমাধ্যমগুলো হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ করে দেওয়ার যে দাবি করছে, তা সঠিক নয়।
আব্বাস আরাগচি বলেন, “যাদের আমরা বন্ধু মনে করি কিংবা যাদের ক্ষেত্রে বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাদের জন্য আমাদের সশস্ত্র বাহিনী নিরাপদ পারাপারের ব্যবস্থা নিশ্চিত করেছে। এর মধ্যেই ভারত, চীন, রাশিয়া, পাকিস্তান ও ইরাকের জাহাজগুলো এই সুবিধা পাচ্ছে। এমনকি বাংলাদেশও এই তালিকায় রয়েছে বলে আমি বিশ্বাস করি। এই দেশগুলো আমাদের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করছে এবং যুদ্ধের পরেও এই সহযোগিতা অব্যাহত থাকবে।”
তবে পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যারা এই যুদ্ধে সরাসরি ইরানের বিপক্ষে বা শত্রুপক্ষ হিসেবে বিবেচিত, তাদের জন্য এই পথ ব্যবহারের সুযোগ নেই। বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং যুদ্ধের নেপথ্যে ভূমিকা রাখা নির্দিষ্ট কিছু উপসাগরীয় দেশের জাহাজের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “আমরা এখন একটি যুদ্ধকালীন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। পুরো অঞ্চলটি এখন রণক্ষেত্র। তাই শত্রু বা তাদের মিত্রদের জাহাজ চলাচলের অনুমতি দেওয়ার কোনো প্রশ্নই আসে না। তবে বন্ধু রাষ্ট্রগুলোর জন্য আমাদের দুয়ার খোলা রয়েছে।”
উল্লেখ্য, বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় পাঁচ ভাগের এক ভাগ এই সরু সমুদ্রপথ দিয়ে পরিবহন করা হয়। গত মাসে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধ শুরু করার পর থেকে এই জলপথে নিজেদের কঠোর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে তেহরান। যা বিশ্ববাজারে জ্বালানি সরবরাহের ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
মার্চ ১৫, ২০২৬
মে ১১, ২০২৬
ডিসেম্বর ৪, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১০ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১০ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১০ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১০ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১০ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।