এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার কামারগ্রামে অবস্থিত আলফাডাঙ্গা আদর্শ কলেজে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৬ মার্চ সকালে কলেজ প্রাঙ্গণ থেকে এক বর্ণিল র্যালী বের করা হয়। র্যালীটি আশপাশের সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজে এসে শেষ হয়। এ সময় শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে লাল-সবুজের পতাকা ও দেশাত্মবোধক স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
র্যালি শেষে কলেজ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিং বডির সভাপতি ডা. মাফরুহা রহমান।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ এম এম মুজিবুর রহমান মুজিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কলেজের দাতা ও বিদ্যোৎসাহী সদস্য মো: তাজমিনউর রহমান (তুহিন), সদস্য কাজী শারিফুল ইসলাম ওমর।
সভাটি পরিচালনা করেন শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক আরিফুজ্জামান।
বক্তারা বলেন, একটি বাংলাদেশ—তুমি জাগ্রত জনতা, সারা বিশ্বের বিস্ময়, তুমি আমাদের অহংকার।” তারা মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, তাঁদের ত্যাগের বিনিময়েই অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা।
বক্তারা আরও বলেন, স্বাধীনতার চেতনাকে ধারণ করে নতুন প্রজন্মকে দেশপ্রেম, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে হবে। ঐক্য, সততা ও দায়িত্ববোধের মাধ্যমে একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো ক্যাম্পাসজুড়ে সৃষ্টি হয় এক আবেগঘন ও দেশাত্মবোধে উজ্জীবিত পরিবেশ, যা দিবসটির গুরুত্বকে আরও গভীরভাবে তুলে ধরে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
জাতীয় | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।