এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনভর নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।
বৃহস্পতিবার সূর্যোদয়ের সাথে সাথে চরভদ্রাসন থানায় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের শুভ সূচনা হয়। একই সময়ে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৬টায় 'স্বাধীনতা ভাস্কর্য চত্বরে' শহীদদের স্মৃতির উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। সকাল সাড়ে ছয়টায় এক বর্ণাঢ্য স্বাধীনতা র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সকাল ৯টায় চরভদ্রাসন সরকারি কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে পুলিশ, আনসার-ভিডিপি এবং উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন। বেলা ১১টায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয় এবং সাড়ে ১১টায় কুচকাওয়াজ ও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়।
দিবসটি উপলক্ষে বাদ জোহর উপজেলার সকল মসজিদ, মন্দির ও গীর্জায় জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।
বিকেলে কলেজ মাঠে উপজেলা প্রশাসন বনাম চরভদ্রাসন থানা পুলিশের মধ্যে উত্তেজনাপূর্ণ প্রীতি ক্রিকেট ম্যাচ এবং উপজেলা প্রশাসন বনাম সুধীবৃন্দের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার জালাল উদ্দিন এক বিবৃতিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেন, স্বাধীনতার চেতনাকে ধারণ করে দেশ গড়ার কাজে সকলকে একসাথে এগিয়ে আসতে হবে।
নভেম্বর ১, ২০২৫
আগস্ট ২৭, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১০ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১০ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১০ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১০ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১০ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।