এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) বিভিন্ন সিদ্ধান্তের প্রতিবাদে এবং চিকিৎসক সমাজের ঘোষিত ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ফরিদপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা ১০ মিনিট পর্যন্ত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
হাসপাতালটির সর্বস্তরের ইন্টার্ন চিকিৎসক, ট্রেইনি চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, এফসিপিএস ট্রেনিং সংক্রান্ত স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ কর্তৃক গত ১৯ মে গৃহীত সিদ্ধান্তটি দেশের চিকিৎসক সমাজের জন্য অত্যন্ত অযৌক্তিক ও বৈষম্যমূলক। তারা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বিতর্কিত এই সিদ্ধান্ত বাতিল করে নতুন নির্দেশনা জারির জোর দাবি জানান।
চিকিৎসকদের ঘোষিত ৬ দফা দাবির মধ্যে রয়েছে:
১. স্বাস্থ্যকর্মী নিরাপত্তা আইন প্রণয়ন এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দোষীদের বিচার নিশ্চিত করা।
২. ইন্টার্ন চিকিৎসকদের মাসিক ভাতা বা বেতন ৩০ হাজার টাকা নির্ধারণ করা।
৩. বেসরকারি ট্রেইনি চিকিৎসকদের নবম গ্রেডের সমমানের বেতন প্রদান করা।
৪. বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়িয়ে ৩৪ বছর করা।
৫. বিএমডিসি ২০২৫ অধ্যাদেশকে পূর্ণাঙ্গ আইনে রূপান্তর করা এবং ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা।
৬. বিসিপিএস এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভর্তি ও পরীক্ষার ফি সর্বোচ্চ ১ হাজার টাকার মধ্যে নির্ধারণ করা।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে এসব দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। অন্যথায় দাবি আদায় না হওয়া পর্যন্ত এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা গত ৬ জুন থেকে শুরু হওয়া অনির্দিষ্টকালের কর্মবিরতি অব্যাহত রাখবেন বলে ঘোষণা দেন।
মানববন্ধন কর্মসূচিতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি শাকিব হাসান লস্কর, মোস্তাফিজুর রহমান (মুন্না) ছাড়াও কর্মরত ইন্টার্ন চিকিৎসক, ট্রেইনি চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
মাদারীপুর | ২২ জুলাই, ২০২৬
বান্দরবান | ২২ জুলাই, ২০২৬
রাজনীতি | ২২ জুলাই, ২০২৬
রাজনীতি | ২২ জুলাই, ২০২৬
রাজনীতি | ২২ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।