এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঢাকার আশুলিয়ায় ছাগলের ঘাস খাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশীর দায়ের কোপে রূপবান বেগম (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রাজধানীর জাতীয় পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার দুপুরে তিনি মারা যান। এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়ের করা হলেও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
শনিবার (৬ জুন) বিকেলে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত রূপবান বেগম আশুলিয়ার তাজপুর এলাকার বাসিন্দা ও জয়নাল সরকারের স্ত্রী। মামলার প্রধান আসামি আলিয়া সরকার একই এলাকার মৃত সুলতান সরকারের ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানান, গত বৃহস্পতিবার সকালে রূপবান বেগমের একটি ছাগল প্রতিবেশী আলিয়া সরকারের উঠানে ঘাস খেতে যায়। এতে ক্ষিপ্ত হয়ে আলিয়া সরকার ছাগলটিকে কুপিয়ে হত্যা করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনার প্রতিবাদ জানাতে রূপবান বেগম আলিয়া সরকারের বাড়িতে গেলে দুজনের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে আলিয়া সরকার ধারালো দা দিয়ে রূপবানের পায়ে কোপ দিয়ে পালিয়ে যান। পরে আশপাশের লোকজন রক্তাক্ত অবস্থায় রূপবানকে উদ্ধার করে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে তাঁর মৃত্যু হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার জামগড়া পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) আবু তালেব জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। তবে ঘটনার পর থেকেই প্রধান আসামিসহ অভিযুক্তরা পলাতক রয়েছেন। তাঁদের গ্রেপ্তারে পুলিশের সর্বাত্মক চেষ্টা চলছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, ভুক্তভোগী চিকিৎসাধীন থাকা অবস্থায় তাঁর স্বামী থানায় একটি অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে আলিয়া সরকারকে প্রধান আসামি করে ৬ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা নেওয়া হয়েছিল। এখন চিকিৎসাধীন অবস্থায় রূপবান বেগমের মৃত্যু হওয়ায় মামলাটি হত্যা মামলায় রূপান্তরের আইনি প্রক্রিয়া চলছে।
তিনি আরও জানান, ঘটনার সাথে জড়িত সবাই বর্তমানে পলাতক রয়েছেন। আসামিদের দ্রুত গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত আছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মার্চ ২১, ২০২৫
আগস্ট ১৪, ২০২৬
জুলাই ১৯, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ৭ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৭ সেপ্টেম্বর, ২০২৬
পটুয়াখালী | ৭ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।