এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজধানীর সদরঘাট এলাকার বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ট্রলারে থাকা দুই যাত্রী নিখোঁজ হয়েছেন।
আজ রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে সদরঘাটের শ্যামবাজার ঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বরিশাল থেকে ছেড়ে আসা ‘এমভি সুন্দরবন-১২’ নামের একটি লঞ্চের সাথে কুমিল্লাগামী একটি ট্রলারের সংঘর্ষ হয়। এতে ট্রলারটি নদীতে ডুবে যায়।
তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত ট্রলারটি একেবারে নতুন ছিল। দুর্ঘটনার সময় ট্রলারে মোট ১০ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে আটজনকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হলেও দুই যাত্রী এখনও নিখোঁজ রয়েছেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ইতোমধ্যে পানিতে ডুবে যাওয়া ট্রলারটির অবস্থান শনাক্ত করা হয়েছে। নিখোঁজ দুইজনকে উদ্ধারে সদরঘাট নদী ফায়ার স্টেশনের একটি ডুবুরি দল ঘটনাস্থলে উদ্ধার অভিযান পরিচালনা করছে।
জুলাই ১৩, ২০২৫
ডিসেম্বর ১৭, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ১৮ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৮ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৮ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।