এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে যোগ দিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিউইয়র্ক শহরে এলে তাকে গ্রেপ্তারের আদেশ দেওয়া সম্ভব কি না, তা খতিয়ে দেখছে সিটি প্রশাসন। নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি জানিয়েছেন, এই বিষয়ে বর্তমানে নিবিড় আলোচনা ও পর্যালোচনা চলছে। তবে মেয়রের এমন মন্তব্যের পর ইসরায়েলি প্রধানমন্ত্রীর পক্ষ থেকেও দ্রুত প্রতিক্রিয়া এসেছে।
সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে মেয়র মামদানি বলেন, বেনিয়ামিন নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী এবং তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইতোমধ্যে আনুষ্ঠানিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। তাই আন্তর্জাতিক আইন অনুযায়ী তার বিচার হওয়া উচিত এবং তাকে নেদারল্যান্ডসের দ্য হেগের আন্তর্জাতিক আদালতে দাঁড় করানো প্রয়োজন।
নেতানিয়াহু নিউইয়র্কে পা রাখলে তাকে আসলেই গ্রেপ্তার করা হবে কি না—এমন এক প্রশ্নের জবাবে মেয়র তার আইনি সীমাবদ্ধতার বিষয়টিও তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, নিউইয়র্ক পুলিশ বিভাগ সরাসরি সিটি প্রশাসনের অধীনে পরিচালিত হলেও, নেতানিয়াহুর মতো একজন বিদেশি রাষ্ট্রপ্রধানকে গ্রেপ্তার করার আইনি এখতিয়ার মেয়রের রয়েছে কি না, তা এখনও সম্পূর্ণ স্পষ্ট নয়।
তবে বিষয়টি বেশ গুরুত্বের সঙ্গেই বিবেচনা করছে সিটি প্রশাসন। বর্তমান পরিস্থিতিতে নেতানিয়াহুর বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়া সম্ভব কি না, তা খতিয়ে দেখতে সিটির আইন বিভাগের সাথে তিনি নিবিড় আলোচনা চালিয়ে যাচ্ছেন বলে নিশ্চিত করেছেন মেয়র জোহরান মামদানি।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
জাতীয় | ১৮ অক্টোবর, ২০২৬
বান্দরবান | ১৮ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৮ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।