এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের জন্য একটি বিশেষ সতর্কবার্তা ও জরুরি পরামর্শ দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। আবেদনকারীদের অন্য কোনো দেশ থেকে নয়, বরং নিজ দেশের মার্কিন দূতাবাস বা কনস্যুলেটেই ভিসা সাক্ষাৎকারের (ইন্টারভিউ) সময় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
আজ রোববার (১৯ জুলাই) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এই তথ্য জানানো হয়।
অন্য দেশ থেকে আবেদনে ভিসা বাতিলের ঝুঁকি
দূতাবাসের বার্তায় বলা হয়েছে, আবেদনকারীরা নিজ দেশের মার্কিন দূতাবাস বা কনস্যুলেটে সাক্ষাৎকার দিলেই প্রক্রিয়াটি সবচেয়ে সহজ ও উপযুক্ত হয়। নিজ দেশের বাইরে অন্য কোনো দেশ থেকে আবেদন করলে পুরো প্রক্রিয়াটি যেমন জটিল হতে পারে, তেমনই ভিসা অনুমোদনের সম্ভাবনাও অনেক কমে যেতে পারে। এছাড়া এই ধরনের আবেদনের জন্য জমা দেওয়া ভিসা ফি কোনো অবস্থাতেই ফেরতযোগ্য নয় বলেও স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য প্রদান বাধ্যতামূলক
এর আগে সব ধরনের অভিবাসী ভিসা আবেদনকারীদের সুবিধার্থে দুই ধাপের নতুন সাক্ষাৎকার পদ্ধতি চালু করার ঘোষণা দিয়েছিল ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
নতুন নিয়ম অনুযায়ী, ডিএস-১৬০ (DS-160) ভিসা আবেদন ফরমে বিগত পাঁচ বছরে ব্যবহৃত সব ধরনের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট বা ইউজারনেম (হ্যান্ডেল) উল্লেখ করা বাধ্যতামূলক করা হয়েছে।
দূতাবাস সতর্ক করে জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম সংক্রান্ত কোনো তথ্য গোপন করলে বা ভুল ও অসম্পূর্ণ তথ্য দিলে আবেদনটি সরাসরি বাতিল হতে পারে। এমনকি এর ফলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার ক্ষেত্রেও স্থায়ীভাবে অযোগ্য বা ব্ল্যাকলিস্টেড হওয়ার বড় ঝুঁকি তৈরি হতে পারে।
আগস্ট ২৭, ২০২৬
মার্চ ৭, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ঢাকা | ২ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।