এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী এস পল কাপুর আগামী মার্চের শুরুতে ঢাকা সফরে আসছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের এক সৌজন্য সাক্ষাতে এই সফরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংশ্লিষ্ট সূত্রমতে, বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত নতুন সরকারের সঙ্গে ঢাকা-ওয়াশিংটন দ্বিপক্ষীয় অংশীদারত্ব ও সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যেই পল কাপুরের এই সফর।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ও মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বের ওপর গুরুত্বারোপ করেন। দুই দেশের এই সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা, অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ এবং শান্তি ও উন্নয়নের অঙ্গীকারের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত বলে তারা উল্লেখ করেন।
সাক্ষাৎকালে দুই দেশের প্রতিনিধিরা বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা, উন্নয়ন অংশীদারত্ব এবং অভিবাসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্র নিয়ে আলোচনা করেন। এছাড়া দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়েও উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে উঠে আসে রোহিঙ্গা ইস্যু। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের অব্যাহত মানবিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি বাস্তুচ্যুত এই জনগোষ্ঠীকে নিরাপদ ও টেকসইভাবে মিয়ানমারে প্রত্যাবাসন নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের জোরালো রাজনৈতিক সমর্থন কামনা করেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আগে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গেও তার কার্যালয়ে সাক্ষাৎ করেন। সেখানে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করেন।
উল্লেখ্য, নতুন সরকারের মেয়াদে মার্কিন কোনো উচ্চপদস্থ কর্মকর্তার এটিই হতে যাচ্ছে প্রথম ঢাকা সফর, যা দুই দেশের কূটনৈতিক সম্পর্কে নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
কুষ্টিয়া | ২৫ আগস্ট, ২০২৬
বরিশাল | ২৫ আগস্ট, ২০২৬
বরিশাল | ২৫ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ২৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৫ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।