এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতাদের জন্য আয়কর রিটার্ন দাখিল প্রক্রিয়া আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে বিশেষ সুবিধা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এখন থেকে প্রবাসীরা মোবাইল ওটিপির (OTP) পরিবর্তে নিজস্ব ই-মেইল ব্যবহার করেই ই-রিটার্ন নিবন্ধন এবং পাসওয়ার্ড রিসেট করতে পারবেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এনবিআরের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নতুন পদ্ধতির কথা জানানো হয়।
এনবিআর জানায়, অনেক প্রবাসী করদাতা বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত সিম ব্যবহার করে আগে ই-রিটার্ন সিস্টেমে যুক্ত হয়েছিলেন। কিন্তু বর্তমানে বিদেশে অবস্থান করার কারণে তারা মোবাইলে ওটিপি গ্রহণ করতে পারছেন না। ফলে পাসওয়ার্ড ভুলে গেলে বা পুনরায় লগইন করতে চাইলে তারা বিপাকে পড়তেন। প্রবাসীদের এই সমস্যা সমাধানেই ই-মেইল ভেরিফিকেশন পদ্ধতি চালু করা হয়েছে।
আবেদন করার প্রক্রিয়া:
সুবিধাটি পেতে আগ্রহী প্রবাসী করদাতাকে নির্দিষ্ট পদ্ধতিতে আবেদন করতে হবে:
১. করদাতাকে তার নিজস্ব ই-মেইল থেকে ereturn@etaxnbr.gov.bd ঠিকানায় আবেদন পাঠাতে হবে।
২. আবেদনের সাথে প্রয়োজনীয় নথিপত্র ও তথ্য সংযুক্ত করতে হবে।
৩. এনবিআর কর্তৃপক্ষ তথ্য যাচাই-বাছাই করে ই-মেইলটি ভেরিফাই করবে।
৪. ভেরিফিকেশন সফল হলে করদাতা তার ই-মেইলে প্রাপ্ত ওটিপি ব্যবহার করে পাসওয়ার্ড রিসেট, নতুন রেজিস্ট্রেশন এবং সফলভাবে ই-রিটার্ন দাখিল করতে পারবেন।
এনবিআরের তথ্যমতে, অনলাইনে রিটার্ন দাখিল পদ্ধতি সহজ হওয়ার কারণে করদাতাদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। ২০২৫-২৬ করবর্ষে এ পর্যন্ত প্রায় ৩৯ লাখ করদাতা অনলাইনে তাদের আয়কর রিটার্ন জমা দিয়েছেন।
জাতীয় রাজস্ব বোর্ড সকল ব্যক্তি শ্রেণির করদাতাকে আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখের মধ্যে ২০২৫-২৬ করবর্ষের আয়কর রিটার্ন অনলাইনে দাখিল করার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছে।
আগস্ট ৬, ২০২৫
ফেব্রু ২০, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
রাজনীতি | ১১ জুলাই, ২০২৬
রাজনীতি | ১১ জুলাই, ২০২৬
ময়মনসিংহ | ১১ জুলাই, ২০২৬
ঝালকাঠি | ১১ জুলাই, ২০২৬
ফেনী | ১১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।