এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বিদ্যুৎ খাতে নতুন করে মূল্য সমন্বয় করা হলেও দেশের প্রায় ৬৫ শতাংশ গ্রাহকের ক্ষেত্রে বিদ্যুতের দাম বাড়ছে না। তাদের জন্য আগের মূল্যই বহাল থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
শনিবার (৬ জুন) সচিবালয়ে দেশের সার্বিক বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
তথ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) গণশুনানির মাধ্যমে বিদ্যুতের দাম বাড়ানো হলেও সাধারণ মানুষের ওপর অতিরিক্ত আর্থিক চাপ যেন না পড়ে, সে বিষয়ে সরকার অত্যন্ত সচেতন। এ কারণে বৃহৎ জনগোষ্ঠীর একটি বড় অংশ অর্থাৎ প্রায় ৬৫ শতাংশ গ্রাহকের ক্ষেত্রে দাম না বাড়িয়ে আগের হারই বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা এবং বিদ্যুৎ খাতের ভর্তুকির চাপ প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান জানান, বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ খাতে ক্রমবর্ধমান ব্যয় সামাল দিতে আসন্ন বাজেটে সরকারকে প্রায় ৪১ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে। দীর্ঘমেয়াদে এই বিশাল ভর্তুকির বোঝা কমিয়ে বিদ্যুৎ খাতকে একটি টেকসই অবস্থানে নিয়ে যাওয়ার লক্ষ্যেই মূলত এই মূল্য সমন্বয় করা হয়েছে। তবে একই সাথে প্রান্তিক ও স্বল্প আয়ের মানুষের ক্রয়ক্ষমতা যেন সংকুচিত না হয়, সরকার সেটি আন্তরিকতার সাথে দেখছে। এরই অংশ হিসেবে গণমানুষের ব্যবহৃত জ্বালানি তেল ডিজেলের দামও অপরিবর্তিত রাখা হয়েছে।
একই সংবাদ সম্মেলনে উপস্থিত তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, বিগত সরকারের সময়কার ব্যাপক দুর্নীতি, অর্থ পাচার এবং নানাবিধ অব্যবস্থাপনার বোঝা বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে। পূর্ববর্তী সরকারগুলোর উৎপাদনমুখী নীতির পরিবর্তে অতিরিক্ত আমদানি-নির্ভরতা গড়ে তোলার কারণেই বিদ্যুৎ ও জ্বালানি খাতে আজকের এই সংকটময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
তথ্যমন্ত্রী আরও উল্লেখ করেন, বর্তমান সরকার দেশকে দুর্নীতির দুষ্টচক্র থেকে বের করে আনার পাশাপাশি রাষ্ট্র পরিচালনায় পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে।
সেপ্টেম্বর ১৩, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ৮ সেপ্টেম্বর, ২০২৬
ফুটবল | ৮ সেপ্টেম্বর, ২০২৬
বিনোদন | ৮ সেপ্টেম্বর, ২০২৬
বিনোদন | ৮ সেপ্টেম্বর, ২০২৬
ফুটবল | ৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।