এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান ভয়াবহ যুদ্ধ ও উত্তেজনা নিরসনে পাকিস্তানের দেওয়া শান্তি আলোচনার প্রস্তাবকে পূর্ণ সমর্থন জানিয়েছে চীন। বেইজিং জানিয়েছে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমন এবং পুনরায় সংলাপের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠায় যে কোনো গঠনমূলক উদ্যোগকে তারা স্বাগত জানায়।
আজ বুধবার বেইজিংয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এ সমর্থনের কথা জানান। লিন জিয়ান বলেন, “এই মুহূর্তে যুদ্ধবিরতি এবং শান্তি আলোচনাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। পরিস্থিতি শান্ত করা এবং উত্তেজনা কমানোর ক্ষেত্রে সহায়ক সব ধরনের প্রচেষ্টাকে চীন সমর্থন করে।”
হরমুজ প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণ এবং এর ফলে বৈশ্বিক জাহাজ চলাচলে সৃষ্ট ঝুঁকি নিয়ে এক প্রশ্নের জবাবে চীনের মুখপাত্র বলেন, “মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এটি কোনো বিশেষ গোষ্ঠীর স্বার্থের পরিপন্থী নয়, বরং পুরো আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য মঙ্গলজনক।”
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের বর্তমান সংকট নিরসনে পাকিস্তান সক্রিয় ভূমিকা পালন করছে। এরই অংশ হিসেবে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে আসা ১৫ দফা শান্তি প্রস্তাব ইতোমধ্যে তেহরানের কাছে হস্তান্তর করেছে ইসলামাবাদ। একইসঙ্গে চলমান সংঘাত নিরসনে দুই দেশের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে ইসলামাবাদে একটি বৈঠকের প্রস্তাবও দিয়েছে পাকিস্তান। বেইজিংয়ের এই সমর্থন মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে আলোচনার পথ সুগম করতে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।