এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান চরম উত্তেজনা ও যুদ্ধাবস্থা নিরসনে একটি নতুন যুদ্ধবিরতি প্রস্তাব উত্থাপন করা হয়েছে। পাকিস্তান, মিশর ও তুরস্কের সম্মিলিত মধ্যস্থতায় এই দুই ধাপের শান্তি পরিকল্পনা সামনে আনা হয়েছে। সংবাদমাধ্যম ‘অ্যাক্সিওস’ ও ‘ফার্স্ট পোস্ট’-এর প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
মধ্যস্থতাকারী দেশগুলোর পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে ৪৫ দিনের জন্য একটি সাময়িক যুদ্ধবিরতি কার্যকর করা হবে। এই সময়ের মধ্যে উভয় পক্ষ আক্রমণ থেকে বিরত থাকবে। এরপর দ্বিতীয় ধাপে, এই সাময়িক বিরতির ওপর ভিত্তি করে একটি টেকসই ও স্থায়ী শান্তি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করা হবে।
মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি অত্যন্ত সংকটজনক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে তার দেওয়া শর্তগুলো মেনে নেওয়ার জন্য মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ৮টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন (আলটিমেটাম)। এই নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো সমঝোতা না হলে বড় ধরনের সংঘাতের আশঙ্কা করা হচ্ছে।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচির মধ্যে সরাসরি বার্তা আদান-প্রদান হয়েছে। তবে উভয় পক্ষের মধ্যে চরম ‘আস্থার সংকট’ এখন প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে।
যুক্তরাষ্ট্র চাইছে ইরানের পক্ষ থেকে বাস্তবসম্মত ও ‘বিশ্বাসযোগ্য পদক্ষেপ’। অন্যদিকে, ইরান কোনো স্থায়ী গ্যারান্টি বা নিশ্চয়তা ছাড়া চুক্তিতে যেতে আগ্রহী নয়। তেহরানের আশঙ্কা, সাময়িক কোনো সমঝোতা ভবিষ্যতে তাদের জন্য নতুন নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে।
বিশেষজ্ঞদের মতে, আগামী দুই দিনের মধ্যে কোনো চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা ক্ষীণ হলেও, বড় ধরনের বিপর্যয় এড়াতে এই প্রস্তাবটিকেই এখন সবচেয়ে বড় কূটনৈতিক সুযোগ হিসেবে দেখা হচ্ছে।
আগস্ট ২৭, ২০২৬
মে ২৭, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।