এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ইরানের সঙ্গে চলমান যুদ্ধের অবসান ঘটেছে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, তেহরান কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না—এমন শর্তে উভয় পক্ষ একটি চমৎকার চুক্তিতে পৌঁছেছে। তবে ট্রাম্পের এই দাবি নাকচ করে ইরান জানিয়েছে, আলোচনায় অগ্রগতি হলেও এখনো কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি।
সিনেট প্রার্থী ব্যারি মুরের সমর্থনে আয়োজিত এক টেলি-র্যালিতে বক্তব্য দেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ঘোষণা দেন। ট্রাম্প বলেন, "আমরা আজ ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করেছি। তারা কখনো পারমাণবিক অস্ত্র রাখবে না বলে সম্মত হয়েছে, আর এটাই ছিল আমাদের প্রধান শর্ত।"
তিনি আরও যোগ করেন, "আজ আমরা ইরানের সঙ্গে একটি দারুণ চুক্তি করেছি। সেখানে কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না। খুব শীঘ্রই মানুষ নিজ নিজ ঘরে ফিরতে শুরু করবে। আমরা যা চেয়েছিলাম, তার প্রায় সবকিছুই সম্পন্ন হয়েছে।"
এর আগে ট্রাম্প ইরানের বিরুদ্ধে কঠোর বিমান হামলার হুঁশিয়ারি দিয়েছিলেন। তবে পরবর্তীতে তিনি জানান, তেহরানের সঙ্গে উচ্চপর্যায়ের আলোচনায় ইতিবাচক অগ্রগতি হওয়ায় নির্ধারিত বিমান হামলাগুলো বাতিল করা হয়েছে। তিনি দাবি করেন, চুক্তির খসড়া প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং চলতি সপ্তাহান্তেই ইউরোপে এটি স্বাক্ষরিত হতে পারে। চুক্তিটি সম্পন্ন হলে হরমুজ প্রণালিতে চলমান মার্কিন নৌ অবরোধ অবিলম্বে প্রত্যাহার করে নেওয়া হবে।
তবে মার্কিন প্রেসিডেন্টের এই আশাবাদী বক্তব্য পুরোপুরি মেনে নেয়নি ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে জানান, দুই দেশের সংলাপে অগ্রগতি হলেও কোনো চূড়ান্ত চুক্তি এখনো স্বাক্ষরিত হয়নি। ওয়াশিংটনের বিরুদ্ধে ‘অতিরিক্ত দাবি’ উত্থাপনের অভিযোগ এনে তিনি বলেন, আলোচনার চূড়ান্ত মুহূর্তেও যুক্তরাষ্ট্র নতুন নতুন শর্ত চাপানোর চেষ্টা করছে।
এই পুরো প্রক্রিয়ায় মধ্যস্থতাকারী হিসেবে কাতার সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং ওয়াশিংটন ও তেহরান—উভয় পক্ষই দোহার এই প্রশংসনীয় ভূমিকার কথা স্বীকার করেছে।
এদিকে, মার্কিন হামলা স্থগিত এবং যুদ্ধ অবসানের এই ঘোষণার পর বিশ্বজুড়ে স্বস্তি ফিরে এসেছে। আন্তর্জাতিক বাজারে তাৎক্ষণিকভাবে জ্বালানি তেলের দাম কমেছে; ব্রেন্ট অপরিশোধিত তেলের মূল্য ব্যারেলপ্রতি ৯০ ডলারের নিচে নেমে এসেছে। একই সঙ্গে ইতিবাচক প্রভাব পড়েছে মার্কিন শেয়ারবাজারেও, যা ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে দিন শেষ করেছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।