এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
চীনের উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশে একটি কয়লাখনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৯০ জনে দাঁড়িয়েছে। বর্তমানে উদ্ধার অভিযান চলমান রয়েছে, ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শনিবার (২৩ মে) দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে শুক্রবার সন্ধ্যায় কিনইউয়ান কাউন্টির লিউশেনিউ কয়লাখনিতে এই গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, দুর্ঘটনার সময় খনির ভূগর্ভে ২৪৭ জন শ্রমিক কাজ করছিলেন। প্রাথমিকভাবে আটজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও উদ্ধার কার্যক্রমের সাথে সাথে নিহতের সংখ্যা বাড়তে থাকে।
সিসিটিভির ফুটেজে দেখা গেছে, খনি এলাকায় অ্যাম্বুলেন্সের সারি এবং উদ্ধারকর্মীরা স্ট্রেচার নিয়ে দ্রুত কাজ করছেন। রাষ্ট্রীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, খনির ভেতরে কার্বন মনোক্সাইডের মাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বেড়ে যাওয়ায় এই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। আটকে পড়া বেশ কয়েকজনের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানা গেছে।
প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশনা
এ ঘটনায় শোক প্রকাশ করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করা এবং উদ্ধারকাজ পরিচালনায় সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংও দ্রুত ও সঠিক তথ্য প্রকাশের পাশাপাশি কঠোর জবাবদিহিতার আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, গত কয়েক দশকের মধ্যে চীনে ঘটা বড় খনি দুর্ঘটনাগুলোর মধ্যে এটি অন্যতম। এর আগে ২০২৩ সালে ইনার মঙ্গোলিয়ার একটি খনি ধসে ৫৩ জন এবং ২০০৯ সালে হেইলংজিয়াং প্রদেশের একটি খনিতে বিস্ফোরণে ১০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন।
বর্তমানে কিনইউয়ানের স্থানীয় জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে এবং ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
জুন ২৭, ২০২৬
মার্চ ৪, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ আগস্ট, ২০২৬
ফুটবল | ২১ আগস্ট, ২০২৬
জাতীয় | ২১ আগস্ট, ২০২৬
জাতীয় | ২১ আগস্ট, ২০২৬
জাতীয় | ২১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।