এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ইরান-সংক্রান্ত উত্তজনা ও জরুরি রাষ্ট্রীয় দায়িত্বের কারণে জ্যেষ্ঠ পুত্র ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের বিয়ের পরবর্তী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (২৩ মে) বাহামায় আয়োজিত এই ব্যক্তিগত অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা থাকলেও, শেষ পর্যন্ত ওয়াশিংটন ডিসিতেই অবস্থান করছেন তিনি।
এর আগে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ট্রাম্প এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, “ইরান এবং আরও কিছু বিষয়ের কারণে বর্তমান সময়টি খুবই গুরুত্বপূর্ণ। ইরান মরিয়া হয়ে একটি চুক্তি করতে চাইছে। তাদের পারমাণবিক অস্ত্র অর্জন কোনোভাবেই মেনে নেওয়া যায় না, তাই আমাদের কঠোর অবস্থানে যেতে হয়েছে। এই পরিস্থিতিতে ওয়াশিংটন ডিসিতে আমার উপস্থিতি অত্যন্ত জরুরি।”
পাম বিচ কাউন্টির নথি অনুযায়ী, গত বৃহস্পতিবার পাম বিচের সমাজকর্মী ও মডেল বেটিনা অ্যান্ডারসনকে বিয়ে করেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। এটি তার দ্বিতীয় বিয়ে। আজ শনিবার বাহামায় নবদম্পতির ঘরোয়া বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।
ট্রাম্প জুনিয়রের বিয়ের খবর জেনে শুক্রবার (২২ মে) ট্রাম্প তার ভেরিফাইড সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'ট্রুথ সোশ্যালে' নবদম্পতিকে অভিনন্দন জানান। তিনি লিখেছেন, “আমি চেয়েছিলাম আমার ছেলে ডন জুনিয়র এবং আমাদের পরিবারের নতুন সদস্য বেটিনার এই বিশেষ দিনে পাশে থাকতে। কিন্তু সরকার-সংশ্লিষ্ট পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্রের প্রতি আমার ভালোবাসা আমাকে তা করতে দিচ্ছে না।”
উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এর আগে ভেনেসা ট্রাম্পের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন এবং তাদের পাঁচটি সন্তান রয়েছে। পরবর্তীতে তিনি কিমবার্লে গিলফয়েলের সঙ্গে বাগদান করেছিলেন, যিনি বর্তমানে গ্রিসে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। বর্তমান স্ত্রী বেটিনা অ্যান্ডারসন পাম বিচের একটি প্রভাবশালী পরিবারের সন্তান এবং পরিবেশ সংরক্ষণে কাজ করা ‘প্রজেক্ট প্যারাডাইস ফিল্ম ফান্ড’-এর কমিটির সদস্য।
আগস্ট ২৭, ২০২৬
সেপ্টেম্বর ৩, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।