এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে একযোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং জনসচেতনতামূলক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ মে) সকাল সাড়ে ৯টায় কাপ্তাই উপজেলা চত্বরসহ বিভিন্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তন ‘কিন্নরী’তে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হানুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. দিলদার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মো. লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক মো. ইয়াসিন এবং কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান রুবেল। এছাড়াও সভায় বিজিবি ও চন্দ্রঘোনা থানার প্রতিনিধি, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তারা এলাকার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিভিন্ন সামাজিক সমস্যা নিরসনে গুরুত্বপূর্ণ সুপারিশ তুলে ধরেন। সভায় আলোচ্য বিষয়গুলোর মধ্যে প্রধান ছিল:
ঝুঁকি নিরসন: আসন্ন বর্ষা মৌসুমে পাহাড় ধস ও সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে কাপ্তাইয়ের বিভিন্ন সড়কের পাশে থাকা ঝুঁকিপূর্ণ গাছগুলো দ্রুত কেটে ফেলার তাগিদ দেওয়া হয়।
পরিবহন ব্যবস্থা: যাতায়াতকারী যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয় এবং তা নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবি করা হয়।
বাল্যবিয়ে রোধ: সমাজ থেকে বাল্যবিয়ে নির্মূলে ‘বাল্যবিয়েকে না বলুন’ স্লোগান সামনে রেখে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিত ও কঠোর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ: তরুণ প্রজন্মকে মাদকের হাত থেকে রক্ষা করতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর জোর দেওয়া হয়। পাশাপাশি চুরি রোধ ও নিরাপত্তা নিশ্চিতে সিসি ক্যামেরা স্থাপনের পরামর্শ দেওয়া হয়।
বিশেষ স্বীকৃতি ও দাবি: বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় অবস্থান নেওয়ায় বিজিবি প্রতিনিধিকে সভায় ধন্যবাদ জানানো হয়। এছাড়া কাপ্তাইয়ে একটি বিকেএসপি (বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান) শাখা স্থাপনের জোরালো দাবি জানানো হয়।
উপস্থিত সুধীজন ও সচেতন নাগরিকরা কাপ্তাই উপজেলা প্রশাসনের এমন সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করেন, নিয়মিত এমন কার্যক্রম ও আলোচনার মাধ্যমে কাপ্তাইকে আরও সুন্দর, নিরাপদ এবং মাদকমুক্ত জনপদ হিসেবে গড়ে তোলা সম্ভব।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ আগস্ট, ২০২৬
ফুটবল | ২১ আগস্ট, ২০২৬
জাতীয় | ২১ আগস্ট, ২০২৬
জাতীয় | ২১ আগস্ট, ২০২৬
জাতীয় | ২১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।