এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর ডায়াবেটিক সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৪ জুলাই (শনিবার) অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনে সমিতির পৃষ্ঠপোষক, ডোনার ও আজীবন সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২১ সদস্যের নতুন নেতৃত্ব নির্বাচিত হবে।
নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম-সম্পাদক, কোষাধ্যক্ষ ও কার্যনির্বাহী সদস্যসহ মোট ২১টি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচন পরিচালনার জন্য ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিন্টু বিশ্বাসকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাকে সহায়তা করার জন্য সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন—সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম, সমাজসেবা অফিসার (রেজি.) মাজহারুল ইসলাম, ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি মো. কবিরুল ইসলাম সিদ্দিকী, সোনালী ব্যাংক পিএলসির প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ খায়রুল হাসান এবং ফরিদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সচিব মোহাম্মদ দেলওয়ার হোসেন।
নির্বাচনী তফশিল:
সমিতি সূত্রে জানা গেছে, ইতোমধ্যে গত ১৯ মে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। আগামী ৩ জুন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এরপর ৬ জুন থেকে ৯ জুন পর্যন্ত সমিতির কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। ১১ জুন মনোনয়নপত্র জমা, বাছাই এবং খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। পরবর্তীতে আপত্তি নিষ্পত্তি শেষে ২১ জুন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
ভোটগ্রহণ:
আগামী ৪ জুলাই সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই ফলাফল ঘোষণা করা হবে।
এডহক কার্যনির্বাহী কমিটির আহ্বায়ক মীর নাসির হোসেন এবং সদস্য সচিব প্রফেসর শেখ আবদুস সামাদ এই নির্বাচনী তফশিলে স্বাক্ষর করেছেন।
সেপ্টেম্বর ১৬, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
পিরোজপুর | ৫ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৫ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।