এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের চরভদ্রাসনে ‘নান্না বিরানি হাউজ’ নাম পরিবর্তন করে পরিচালিত একটি বিরিয়ানি হাউজে অস্বাস্থ্যকর পরিবেশে পচা মাংস দিয়ে তেহারি বিক্রির অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর ৩টার দিকে এ ঘটনা ঘটে।
চরভদ্রাসনের মুদি ব্যবসায়ী সায়েম হোসেন জানান, তিনি প্রথমে তার ছেলেকে ওই বিরিয়ানি হাউজের খাবার খেতে দেন। পরে নিজেও খাবার খান। এ সময় তিনি দেখতে পান, পচা মাংস দিয়ে তেহারি রান্না করে পরিবেশন করা হচ্ছে। খাবার থেকে দুর্গন্ধ বের হচ্ছিল বলেও দাবি করেন তিনি। তার ছেলে জানায়, খাবার ভালো লাগছে না। বিষয়টি কর্তৃপক্ষকে জানালে তারা খাবার পরীক্ষা করার কথা বলে একটি পলিথিনে ভরে সরিয়ে নেয়। পরে তিনি সচেতন নাগরিক হিসেবে সাংবাদিকদের খবর দেন।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, দুর্গন্ধযুক্ত খাবার ডাস্টবিনের পাশে পলিথিনে মোড়ানো অবস্থায় পড়ে আছে।
এ বিষয়ে অভিযুক্ত হোটেল মালিক বেলায়েতের কাছে জানতে চাইলে তিনি বলেন, খাবারগুলো আগের দিনের রান্না করা ছিল। রোজার কারণে বিক্রি কম হওয়া এবং গরমের কারণে খাবার নষ্ট হয়ে যেতে পারে। অভিযোগ পাওয়ার পর তারা খাবারগুলো ফেলে দিয়েছেন বলেও জানান তিনি।
নাম পরিবর্তনের বিষয়ে তিনি বলেন, উপজেলা নির্বাহী অফিসার তাদের ডেকে নাম পরিবর্তনের নির্দেশ দিয়েছেন।
চিকিৎসক ডা. হাফিজুর রহমান বলেন, এ ধরনের অস্বাস্থ্যকর খাবার গ্রহণ করলে ডায়রিয়া, গ্যাস্ট্রিক, আলসার, টাইফয়েড, রক্ত আমাশয় এবং দীর্ঘমেয়াদে ক্যান্সারসহ নানা রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে।
চরভদ্রাসন উপজেলা কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি জয়নুল আবেদিন কামাল বলেন, উপজেলা প্রশাসনের দুর্বল নজরদারির কারণে এ ধরনের ঘটনা ঘটছে। যথাযথ তদারকি না থাকায় নিম্নমানের ও অস্বাস্থ্যকর খাবার সাধারণ মানুষের কাছে বিক্রি করা হচ্ছে।
এ বিষয়ে বক্তব্য নিতে একাধিকবার উপজেলা নির্বাহী অফিসার জালাল উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এপ্রিল ১১, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।