এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর ফরিদপুরের পৈতৃক বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। পৌর শহরের ১০ নম্বর ওয়ার্ডের পশ্চিম আলীপুর এলাকায় অবস্থিত তাঁর পৈতৃক বাসভবন ‘কামরাঙ্গা’ থেকে বাসার মূল বৈদ্যুতিক তার এবং দুটি স্প্লিট এসির ভেতরের মূল্যবান তামার তার কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় চুরির উপদ্রব বেড়ে যাওয়ায় চরম নিরাপত্তাহীনতা ও ক্ষোভ প্রকাশ করেছেন এই গুণী শিল্পী।
জানা গেছে, পেশাগত কারণে পরিবারসহ ঢাকায় স্থায়ীভাবে বসবাস করলেও মাসে অন্তত এক-দুবার ফরিদপুরের পৈতৃক ভিটায় আসেন ফজলুর রহমান বাবু। গত সোমবার রাতে তিনি ঢাকা থেকে নিজ বাড়িতে এসে চুরির বিষয়টি টের পান।
বাসায় ফিরে তিনি দেখতে পান, পুরো বাড়ি ও গ্যারেজের বৈদ্যুতিক সংযোগের তার কেটে নেওয়া হয়েছে। দীর্ঘদিন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় ফ্রিজে থাকা খাবারসহ মূল্যবান সামগ্রী নষ্ট হয়ে গেছে। পরবর্তীতে বাসার ছাদে গিয়ে দেখা যায়, চোর চক্র দুটি স্প্লিট এসির বিভিন্ন অংশ ভেঙে ভেতরের তামার পাইপ ও তার কেটে নিয়ে গেছে।
ফজলুর রহমান বাবু জানান, প্রায় ছয়-সাত মাস আগেও একইভাবে তাঁর বাসা থেকে বৈদ্যুতিক তার কেটে নিয়েছিল চোরেরা। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “শুধু আমার বাসাতেই নয়, আশপাশের প্রায় প্রতিটি বাড়ি থেকেই নিয়মিত তার, এসি ও গ্যারেজের সরঞ্জাম চুরি হচ্ছে। একসময় পশ্চিম আলীপুর অত্যন্ত শান্ত ও নিরাপদ এলাকা হিসেবে পরিচিত থাকলেও বর্তমানে এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে।”
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকায় চোর চক্রের উপদ্রব আশঙ্কাজনক হারে বেড়েছে। সম্প্রতি পল্লীকবি জসীমউদ্দীনের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক বাড়িতেও চুরির চেষ্টা চালানো হয়। সে সময় বৈদ্যুতিক তার কাটার সময় ‘স্বপন’ নামের এক চোরকে হাতেনাতে ধরে পুলিশে দেয় স্থানীয়রা।
চুরির এ ঘটনায় ফজলুর রহমান বাবুর পক্ষ থেকে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।
তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, কেবল পুলিশি টহল বা তদন্ত দিয়ে এই সংকট সমাধান সম্ভব নয়। এলাকায় দিন দিন মাদকসেবীদের দৌরাত্ম্য বাড়ছে। চুরিসহ নানা অপরাধ রুখতে মাদক কারবারিদের দমন এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি হয়ে পড়েছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৬ আগস্ট, ২০২৬
নেত্রকোনা | ২৬ আগস্ট, ২০২৬
মাগুরা | ২৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।