এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ফরিদপুরের নগরকান্দায় ব্যাপক নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী শামা ওবায়েদ রিংকু। শনিবার (৭ ফেব্রুয়ারি) দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ, পথসভা ও একাধিক মহিলা সমাবেশে অংশ নেন তিনি।
শনিবার দুপুরে নগরকান্দা সদর বাজারে সাধারণ পথচারী ও ব্যবসায়ীদের মাঝে ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেন ফরিদপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় নেত্রী শামা ওবায়েদ রিংকু। এসময় তিনি ভোটারদের সাথে কুশল বিনিময় করেন এবং আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে দোয়া ও সমর্থন কামনা করেন। লিফলেট বিতরণকালে তার সাথে ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সিআইপি নাজমুল তালুকদারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
বাজারের গণসংযোগ শেষে শামা ওবায়েদ রিংকু উপজেলার বিভিন্ন গ্রামে আয়োজিত নির্বাচনী জনসভা ও মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। তিনি তালমার মোড় বড়গ্রাম মীর বাড়ি, রাধানগর মোল্লাবাড়ি, পৌরসভার কালা মোল্লার বাড়ি, কোদালিয়া গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলামের বাড়ি এবং চৌমুখা গ্রাম ও ডাঙ্গী ইউনিয়নের বিভিন্ন সমাবেশে অংশ নেন।
মহিলা সমাবেশগুলোতে নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। সমাবেশে বক্তৃতাকালে শামা ওবায়েদ বলেন, "দেশের গণতন্ত্র রক্ষা এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই।" তিনি ভোটারদের ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনী মাঠে থাকার আহ্বান জানান।
নির্বাচনী এই প্রচারণায় স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত থেকে শামা ওবায়েদ রিংকুর হাতকে শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।
জানু ২৭, ২০২৬
এপ্রিল ৮, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১০ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১০ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১০ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১০ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১০ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।