এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় অভিনব কৌশলে এক শিশু শিক্ষার্থীর কানের দুল চুরির অভিযোগে এক নারীকে আটক করেছে স্থানীয় জনতা। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে উপজেলার কাইচাইল ইউনিয়নের ৯ নং ঝাটুরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ওই শিশুটির নাম রোকেয়া। সে ঝাটুরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে স্কুল এলাকায় ওই নারী কৌশলে শিক্ষার্থী রোকেয়ার কান থেকে দুল খুলে নেওয়ার চেষ্টা করছিলেন। এ সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হলে উপস্থিত পথচারীরা তাকে হাতেনাতে আটক করেন। পরে বিষয়টি স্কুল কর্তৃপক্ষকে জানিয়ে পুলিশে খবর দেওয়া হয়।
খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত নারীকে নিজেদের হেফাজতে নেয়। এ সময় তল্লাশি চালিয়ে শিশুটির চুরি যাওয়া কানের দুল উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, আটককৃত ওই নারী একজন পেশাদার চোর। এর আগেও উপজেলার ছাগলদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একই কায়দায় চুরি করতে গিয়ে তিনি ধরা পড়েছিলেন। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
আন্তর্জাতিক | ২১ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ২১ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ২১ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ২১ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২১ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।