এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে সদরপুর উপজেলার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক (কলেজ) হিসেবে নির্বাচিত হয়েছেন সদরপুর সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জিয়াউর রহমান। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে তাকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা প্রদান করা হয়।
শুক্রবার (১২ জুন) সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওনের সভাপতিত্বে এবং মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জেল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সব্যসাচী মজুমদার, সমাজসেবা কর্মকর্তা কাজী শামীম, কৃষি কর্মকর্তা হাবিবুল বাশার চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুতজ্জামান বদু, সদস্যসচিব তারিকুল ইসলাম কবির মোল্যাসহ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং সুধীজন।
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান ও পেশাগত দক্ষতার স্বীকৃতিস্বরূপ উপজেলা প্রশাসন বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠদের সম্মাননা প্রদান করে। এরই ধারাবাহিকতায় সদরপুর সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জিয়াউর রহমানকে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক (কলেজ) হিসেবে নির্বাচিত করা হয়।
এ অর্জনে সদরপুর সরকারি কলেজের অধ্যক্ষ, শিক্ষক পরিষদ ও সহকর্মীরা তাকে আন্তরিক অভিনন্দন জানান এবং তার এই সাফল্য কলেজের জন্য গৌরবের বলে উল্লেখ করেন।
নিজের অনুভূতি ব্যক্ত করে ড. মো. জিয়াউর রহমান বলেন,
“আমাকে যোগ্য মনে করে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে আমার তথ্য প্রেরণ করায় অত্র কলেজের অধ্যক্ষ মহোদয়, শিক্ষক পরিষদ ও সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে আমাকে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক (কলেজ) হিসেবে নির্বাচিত করায় উপজেলা প্রশাসনের প্রতিও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।”
তার এ স্বীকৃতিতে সদরপুর সরকারি কলেজের শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।
তারা আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতেও ড. মো. জিয়াউর রহমান শিক্ষা, গবেষণা ও মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে প্রতিষ্ঠান ও এলাকার সুনাম আরও সমুন্নত রাখবেন।
নভেম্বর ২১, ২০২৪
সেপ্টেম্বর ২৮, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১২ জুন, ২০২৬
কুষ্টিয়া | ১২ জুন, ২০২৬
বাংলাদেশ | ১২ জুন, ২০২৬
মুন্সীগঞ্জ | ১২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।